
শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানির শ্রমিকদের জন্য কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল প্রদান সম্পর্কিত বিধি প্রণয়নের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ সোমবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের বেঞ্চ এই রায় দেন।
রিটকারীর পক্ষে ছিলেন—সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। অন মোবাইল কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী ফারাবি তৌসিফ।
মনজিল মোরসেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রম আইনের ধারা ২৩৪ (২) আলোকে আগামী ৩ মাসের মধ্যে শ্রমিকদের অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে অন মোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা রোকসানারা আহমেদ রিটটি দায়ের করেন। রিটে তিনি কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অর্থ থেকে তার প্রাপ্য পরিশোধের জন্য শ্রম আইনের ২৩২ (৩) ধারা অনুসারে বিদেশি বিনিয়োগকারী কোম্পানির জন্য বিধি প্রণয়নের নির্দেশনা প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে ওই সময় রুল জারি করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক...
২৪ মিনিট আগে
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি পদের বিপরীতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জনবল কর্মরত রয়েছেন। হিসাব অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই সংখ্যা অনুমোদিত পদের প্রায় ২৬ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০টি অনুমোদিত পদের মধ্যে ২৬টির...
৪১ মিনিট আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ফ্লাইট চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। এখন পর্যন্ত ১০০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ৪১টি এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ৫৯টি ট্রানজিট
১ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে এখন বাংলাদেশের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। তারপরও গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিস্তা পরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডস ও চীন সহায়তা দিতে চাইছে। পদ্মা ব্যারাজ প্রকল্প দুই ফেজে হবে। প্রথম ফেজের মেয়াদ সাত বছর। এটি বাস্তবায়ন হলে রাজশাহী অঞ্চলের...
১ ঘণ্টা আগে