
চলতি বছরের জুলাই মাসে ৩৬টি ঘটনায় ৫৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২১ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৯ জন এবং হুমকির সম্মুখীন হয়েছেন ৮ জন সাংবাদিক। ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) জুলাই মাসের মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।
আজ সোমবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন পাঠানো হয়। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন। জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা জুন মাসের তুলনায় কমেছে। গত জুন মাসে ৫৮টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছিলেন ৯ জন এবং আহত হয়েছিলেন ৩৪৬ জন।
মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ মাসে গণপিটুনি ও মব সহিংসতায় সারা দেশ চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে ৪৯টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন এবং আহত হয়েছেন ৫১ জন।
জুলাই মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৩ জন মারা গেছেন। যাদের মধ্যে পুলিশ হেফাজতে ২ জন ও ডিবি হেফাজতে ১ জন মারা হয়েছে। এ ছাড়া এ মাসে সারা দেশে কারাগারে কমপক্ষে ১০ জন আসামি মারা গিয়েছেন। এর মধ্যে ২ জন জন কয়েদি ও ৮ জন হাজতি। এর মধ্যে আওয়ামী লীগের ২ জন ও ৮ জন জন্য সাধারণ কয়েদি ছিলেন।
শ্রমিক নির্যাতনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ৭৯টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ২৩ জন এবং আহত হয়েছেন ৭২ জন। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৫৫ জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন।
এ মাসে ২৫৮ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৯৫ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৬১ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১১ জন নারী ও কন্যা শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
অন্যদিকে ৭৮ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার মধ্যে শিশু ৪০ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত ১, আহত ৬। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৪৫ জন, আহত হয়েছেন ১০ জন এবং আত্মহত্যা করেছেন ২৩ জন নারী।
এইচআরএসএসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ১৮০ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১৪৬ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
সার্বিক বিষয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি ও মব সহিংসতা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্তে সহিংসতা, শ্রমিক নির্যাতনের ঘটনার ধারাবাহিকতা রয়েছে। তবে এ মাসে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার, হয়রানি ও আইনি পদক্ষেপ গ্রহণের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব বিষয় সমাধান করা না হলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চাইতে কোনো প্রভাবশালী মাধ্যম আসেনি। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী আমরা যারাই সমাজকে ভালোর দিকে ধাবিত করতে চাই তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আব্দুল জব্বার খান তাঁর...
১০ মিনিট আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণবিহীন অপপ্রচার চলছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ বলছে, এই ধরনের বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অবশ্য পরে এক...
১৩ মিনিট আগে
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে...
৪৪ মিনিট আগে
‘জুলাই আমাদের হৃদয়ের একটি অংশ। এই আন্দোলনে যাঁরা বুকের তাজা রক্ত দিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগের কারণেই দেশের সামনে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে...
২ ঘণ্টা আগে