সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার (২৩ জুন) সকালে তিনি দায়িত্ব নেন বলে আইএসপিআর জানিয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল হিসেবে পদোন্নতি ও সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়ে ১১ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণলায়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন ২০২৪ তারিখ অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীসমূহে প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যানা সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে ৩ (তিন) বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
গত বছরের ২৯ ডিসেম্বর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।
১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভের পর সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ নিয়ে গত দুই মাসে ৩৫ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো।
১ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল। তবে এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
তৃণমূলে চিকিৎসা ব্যবস্থার সমস্যা হিসেবে জরুরি অ্যাম্বুলেন্সের ঘাটতি, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং সরকারি ওষুধের হিসাবে গরমিলের প্রসঙ্গ সামনে এনেছেন জেলা প্রশাসকরা। আজ রোববার ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনায় এসব
২ ঘণ্টা আগে
গণমাধ্যম খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুস্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
৫ ঘণ্টা আগে