
রোহিঙ্গা সংকট শুরুর পর আট বছর কেটে গেলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) এখনো এই ইস্যুকে নিজেদের বিষয় হিসেবে দেখছে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) সহসভাপতি চার্লস সান্তিয়াগো।
তিনি বলেছেন, ‘রোহিঙ্গা সংকট আমরা ২০১৮ সালের জানুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর প্রথম উত্থাপন করি। আমরা সেপ্টেম্বরের শুরুতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। আমরা আবারও আসিয়ান হিউম্যানিটারিয়ান ফান্ড গঠনের আহ্বান জানাই। আসিয়ান যদি ব্যবস্থা না নেয়, তাহলে মানব পাচার, অবৈধ বাণিজ্য এবং বাড়তে থাকা অস্থিরতার খেসারত পুরো অঞ্চলকেই বহন করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন।
বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের নিয়ে গঠিত আঞ্চলিক নেটওয়ার্ক এপিএইচআরের সহসভাপতি সান্তিয়াগো বলেন, ‘রোহিঙ্গা শুধু বাংলাদেশের সমস্যা নয়। রোহিঙ্গা সংকট আসিয়ানের নিজস্ব সমস্যা। আসিয়ান যদি নিষ্ক্রিয় থাকে, তবে এর খেসারত হবে ভয়াবহ। মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান বৃদ্ধির পাশাপাশি শরণার্থীর ঢল, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। কারণ, এটি তাদের অধিকার।’
মালয়েশিয়ার সংসদ সদস্য ও এপিএইচআরের বোর্ড সদস্য ওং চেন বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের মানুষ এবং যেহেতু মিয়ানমার একটি আসিয়ান রাষ্ট্র, তাই আসিয়ানভুক্ত দেশগুলোর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে শরণার্থীশিবিরগুলোতে পর্যাপ্ত খাদ্যসহায়তা দেওয়ার দাবি জানাচ্ছি। নইলে তারা শিগগিরই ব্যাপক অনাহারের ঝুঁকিতে পড়বে।
‘বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরের শেষে খাদ্যসহায়তা কর্মসূচির বাজেট উল্লেখযোগ্যভাবে কমে যাবে। কারণ, ইউএসএইড ব্যাপক সহায়তা কমিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ১৩ লাখ মানুষকে বাঁচিয়ে রাখতে প্রতি মাসে ১ কোটি ৭০ লাখ (১৭ মিলিয়ন) মার্কিন ডলার প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে ফিলিপাইনসের সাবেক প্রতিনিধি পরিষদের সদস্য ও এপিএইচআরের সদস্য রাউল মানুয়েল বলেন, ‘রোহিঙ্গা শিশু-তরুণদের ভবিষ্যৎ নির্ভর করছে এই নিশ্চয়তার ওপর যে তারা মর্যাদার সঙ্গে বেঁচে থাকার এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মিয়ানমার গড়ার কাজে অবদান রাখার উপযুক্ত উপকরণ পাবে।
‘আমরা আসিয়ানকে আহ্বান জানাই, বাংলাদেশ সরকারের সঙ্গে যেন ঘনিষ্ঠভাবে কাজ করে এসব বাস্তবায়ন করা হয়।’

কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
৭ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১০ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
১২ ঘণ্টা আগে