
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর ঝুঁকিপূর্ণ, আবাসিক ভবন জরাজীর্ণ এবং চিকিৎসা সরঞ্জাম অকার্যকর হয়ে পড়ার অভিযোগ সংসদে তোলার সময় স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী...সো বিজি। আপনার উদ্দেশে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন।’
জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের ওপর বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
বক্তব্য শুরুর একপর্যায়ে স্পিকার স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী...সো বিজি। আপনার উদ্দেশে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন।’
এরপর বিলকিস ইসলাম জানান, তাঁর নোটিশের বিষয় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন।
এই সংসদ সদস্য বলেন, ‘নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’
সীমানাপ্রাচীরের উচ্চতা কম হওয়ায় সন্ধ্যার পর বাইরের লোকজন হাসপাতাল এলাকায় প্রবেশ করে ‘সামাজিক অপকর্মে’ লিপ্ত হয় বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।
এমপি বিলকিস বলেন, এতে হাসপাতালের ভেতরে স্বাস্থ্যসেবাও ঝুঁকির মধ্যে পড়ছে। তিনি বলেন, ‘আবাসিক ভবন ও কোয়ার্টারগুলোর অবস্থা এতই জরাজীর্ণ যে সেখানে কেউ বসবাস করে না। অনুপযোগী হয়ে গেছে।’
হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের অবস্থাও সংসদে তুলে ধরেন এমপি বিলকিস। তিনি বলেন, অটোমেটেড হেমাটোলজি মেশিন ও ডেন্টাল চেয়ার পুরোনো এবং অকার্যকর হয়ে পড়ায় রোগ নির্ণয় ও দন্ত চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো উন্নয়ন, সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিলকিস।
৭১ বিধির নোটিশে সংসদ সদস্যরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে বিলকিস ইসলামের বক্তব্যের পর এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কোনো জবাব পাওয়া যায়নি।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৯ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
১১ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
১১ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
১২ ঘণ্টা আগে