
জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদ কক্ষে প্রকাশ্যে এক সংসদ সদস্যের মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে অধিবেশন কক্ষে সকল সদস্যকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি রুলিং দিয়ে বলেন, অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতি বিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় এমন একটি ঘটনা ঘটে।
তিনি বলেছেন, ‘মাননীয় সংসদ সদস্য একেএম মোশারফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’
আলোচনার একপর্যায়ে স্পিকার প্রকাশ্যে মোবাইল ব্যবহার করতে দেখে এক সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য একেএম মোশারফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ পরে স্পিকার তাকে সংসদের বৈঠক চলাকালে ফোন ব্যবহার না করার অনুরোধ জানান।
এরপর স্পিকার পরবর্তী বক্তা হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। সে দিন বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয় এবং বিলটি পাস হয়।
তবে বর্তমান সংসদে একেএম মোশাররফ নামে কোনো সংসদ সদস্য নেই। সংসদে তিনজন মোশাররফ হয়েছে। তারা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন এবং বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন। তিনজনই বিএনপি দলীয় এমপি।
সংসদের বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্পিকার বিষয়টি বগুড়া-৪ আসনের মোশারফ হোসেনকে উদ্দেশ করে মন্তব্যটি করেন।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ঝুঁকিপূর্ণ, আবাসিক ভবন জরাজীর্ণ এবং চিকিৎসা সরঞ্জাম অকার্যকর হয়ে পড়ার অভিযোগ সংসদে তোলার সময় স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয়
২৬ মিনিট আগে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৩১ মিনিট আগে
পঞ্চদশ সংশোধনী আইন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি আগামীকাল বুধবারও হবে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। পরে আংশিক শুনানি শেষে আগামীকাল আবারও শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। গত বছরের ১৩ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায়ের
২ ঘণ্টা আগে
প্রশ্নপত্র ফাঁসের সাজা পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র ফাঁসসহ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতেও পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বিলে।
২ ঘণ্টা আগে