
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান।
কমিটিতে জামায়াতে ইসলামীর দুজন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে সদস্য রাখা হয়েছে।
আজ রোববার সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির অন্য সদস্যরা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২-এর মীর শাহে আলম, চাঁদপুর-২-এর জালালউদ্দিন, মানিকগঞ্জ-১-এর মইনুল ইসলাম খান ও লক্ষ্মীপুর-১-এর শাহাদাত হোসেন। এই কমিটিতে জামায়াতে ইসলামী থেকে সদস্য হয়েছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন ও ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন। এ ছাড়া এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।
আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে আরও যেসব সদস্য রয়েছেন, তাঁরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১-এর নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১-এর মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১-এর হাসান রাজীব প্রধান। জামায়াত থেকে সদস্য হয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন ও নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপি থেকে সদস্য হয়েছেন রংপুর-৪ আসনের আখতার হোসেন।
গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা হয়। সংসদীয় ও মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সংখ্যা ৫০। আজ পর্যন্ত আটটি কমিটি গঠন করা হলো। এ ছাড়া আরও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশে চলমান ‘রাজনৈতিক উত্তেজনা’, ‘বিক্ষোভ, সংঘর্ষ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি’র আশঙ্কায় ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা সরকার। দেশটির সরকারি ট্রাভেল অ্যাডভাইসরি অনুযায়ী, বাংলাদেশে ভ্রমণকারীদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব ধরনের ভ্রমণ...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরের পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মনোনয়ন চূড়ান্ত করেন।
১ ঘণ্টা আগে
আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। তাই ৭০ বাতিলের নির্দেশনা ও রুল চেয়েছি। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়েছি।
২ ঘণ্টা আগে
ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট।
২ ঘণ্টা আগে