
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে ‘নির্বাসনে’ পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান। তিনি আরও বলেন, ‘দুদককে নিয়ে নানা ধরনের সমালোচনা ও দুর্নাম রয়েছে। আমরা চাই সেই ভাবমূর্তি পরিবর্তন করতে। ইমেজ সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব ও মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে সততা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করব।’
আজ রোববার দুদকের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, উপপরিচালক আখতারুল ইসলাম ও সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদক সচিব সাইদুর রহমান বলেন, সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো দুর্নীতি প্রতিরোধ। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হলে দুদককে একটি সক্ষম, নিরপেক্ষ ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এমন কর্মসূচি নেওয়া হবে, যাতে মানুষ দুদকের সেবার সুফল পায় এবং রাষ্ট্রের সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত হয়।
নবনিযুক্ত সচিব জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথমেই কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে অগ্রাধিকারভিত্তিতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নেওয়া হবে। পাশাপাশি দুদকের বিভিন্ন সংস্কার-সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিশন গঠনের বিষয়ে সাইদুর রহমান বলেন, সার্চ কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই কমিশন গঠন চূড়ান্ত হবে। খুব শিগগির পূর্ণাঙ্গ কমিশন দায়িত্ব নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুদক সরকার বা ক্ষমতাসীন দলের প্রভাবে পরিচালিত হয়—এমন অভিযোগের বিষয়ে সচিব বলেন, দুদক একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। ব্যক্তি, সরকার বা কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, আইন ও জনগণের স্বার্থেই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। অতীতে কী হয়েছে, তা নিয়ে মানুষের নানা মূল্যায়ন থাকতে পারে। তবে সেই ধারণা থেকে বেরিয়ে এসে দুদককে একটি নিরপেক্ষ, পেশাদার ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করাই হবে নতুন নেতৃত্বের লক্ষ্য।
নবনিযুক্ত এ সচিব আরও বলেন, ‘শুরু থেকেই বলে আসছি, দুদকে একটি ইতিবাচক রূপান্তর আনার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সেই পরিবর্তন দৃশ্যমান হবে এবং জনগণ তা দেখতে পাবে।’

আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে—বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে।’
১৬ মিনিট আগে
পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে...
২১ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন স্থানে বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হলেও এর নেপথ্যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক
৪৪ মিনিট আগে
ভোক্তাপর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে বেসরকারি খাতে ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা এত দিন ছিল ১ হাজার ৫২৮ টাকা...
১ ঘণ্টা আগে