অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আজ রোববার প্রধান উপদেষ্টার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এর আগে ৯ সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকার-উজ-জামান।
সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

মন্ত্রী বলেন, ‘আমরা সামগ্রিকভাবে যেটা দেখেছি যে গত দুই বছর না, গত ১৬ বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের মূল যে কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করব।’
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। ক্ষমতার এই পরিবর্তন, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে এর কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো বদল আসবে না।’
২ ঘণ্টা আগে
২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহত ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। যার মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতিকে আগামীকাল বুধবার (৬ মে) শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে