
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ সারের সংকট নিরসনে সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় তদারকি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সারের কোনো সংকট নেই, তবে সরবরাহ ব্যবস্থায় যারা বিঘ্ন ঘটাচ্ছে, তাদের বিচার করা হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্যকে স্পষ্টভাবে বলছি, যাহা বলিতেছি, সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি।’
আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। আখতার হোসেন নোটিশে বলেন, সারের বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিতরণ অব্যবস্থাপনা ও সরকারের কাঠামোগত দায়বদ্ধতা নিরূপণপূর্বক কৃষকদের জরুরি পদক্ষেপ গ্রহণ।
আখতার হোসেনের নোটিশ উত্থাপন শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিনকে উদ্দেশ করে বলেন, ‘মৃত ব্যক্তি যাঁরা সারের ডিলার ছিলেন, তাঁদের নামে এখনো ডিলারশিপ আছে। এক ইউনিয়নের না, অন্য জেলার মানুষ সারের ডিলার ছিল, সেটা এখনো আছে। আর ন্যায্যমূল্যের কথা যে বলেছেন, উনি ওনার আসনের বলেছেন, আমিও আমার কলমাকান্দা দুর্গাপুরে খবর নিয়েছি একই অবস্থা। মাননীয় মন্ত্রী এ বিষয়ে যদি আপনি উত্তর দিতেন।’
জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের মূল্য বৃদ্ধি রোধের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশেষ টাস্কফোর্স এবং মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চলমান আছে।
সম্পূরক প্রশ্নে সারের প্রকৃত মজুত কত জানতে চান আখতার হোসেন। জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্যকে স্পষ্টভাবে বলছি, যাহা বলিতেছি, সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি। এই মুহূর্তে প্রায় ১৩ লাখ টন সার মজুত আছে। যা গত বছরে প্রয়োজন ছিল মাত্র ১২ লাখ টন, তখন কিন্তু ঘাটতি হয় নাই। পাইপলাইনে আছে আরও ৪ লাখ ৪২ হাজার ৮০০ টন।’
আখতার হোসেনের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরের আগস্ট মাসে রংপুরে সার সরবরাহ করা হয়েছিল ১০ হাজার ৫৯০ টন। একই সময়ে ২০২৬-২৭ অর্থবছরে সরবরাহ করা হয়েছে ১৮ হাজার ৮৪৭ টন। আপনি চাইলে প্রিন্ট করা কাগজটা আপনাকে দিয়ে দেব। আমি আগেই বলছি, যাহা বলিতেছি, সত্য বলিতেছি। কৃষি নিয়া মিথ্যা কথা কওন যায় না। এইটা খাই আমরা। এইখানে মিছা কথা কইলে বড় কঠিন কাম সম্ভব না।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সারের কোনো ক্রাইসিস নাই। আর উৎপাদন (সার) বরাবরই বহু বছর ধরে আমাদের কম হচ্ছে। আমাদের এখানে শুধু ইউরিয়া সারটা প্রোডাকশন হয়, অন্যটা একেবারে কম পরিমাণ—মাত্র এক লাখ টন।’

ডা. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের দুটি লক্ষ্য—আক্রান্তের সংখ্যা কমানো এবং মৃত্যুর হার কমানো। এ জন্য ইতিমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
৩ মিনিট আগে
ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে