
সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অনলাইনে প্রকাশিত এসব সংবাদ নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ না থাকায় আইনটি সংশোধন করা হবে কি না, সেই প্রশ্নও করেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্নে এসব কথা বলেন হাসনাত।
হাসনাত বলেন, বিদ্যমান প্রেস কাউন্সিল আইনে মূলত ছাপা সংবাদে প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু কোনো সংবাদপত্রের অনলাইন সংস্করণে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপতথ্য প্রকাশ করা হলে তাঁর বিরুদ্ধে একইভাবে প্রেস কাউন্সিলে অভিযোগ করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এ সংসদ সদস্য বলেন, সংসদে একটি মিডিয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেগুলো অনলাইনে প্রকাশিত হওয়ায় প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি বলে দাবি করেন তিনি। বিরোধীদলের সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানো হলে প্রতিকার পাওয়ার উপায় কী, জানতে চান হাসনাত।
একই সঙ্গে অনলাইন সংবাদকে প্রেস কাউন্সিলের আওতায় আনতে বিদ্যমান আইন সংশোধন করা হবে কি না, সেই প্রশ্নও করেন তিনি।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধী দলের সদস্যরাই অনলাইনে আক্রমণের শিকার হচ্ছেন, এমন নয়। নারী, সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদেরও অনলাইনে আক্রমণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন সংবাদকে প্রেস কাউন্সিলের আওতায় আনার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
এ ছাড়া অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য কীভাবে ঠেকানো যায়, সে বিষয়ে অন্যান্য দেশের ব্যবস্থা পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ইয়াসের খান চৌধুরী।

ডা. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের দুটি লক্ষ্য—আক্রান্তের সংখ্যা কমানো এবং মৃত্যুর হার কমানো। এ জন্য ইতিমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
৫ মিনিট আগে
ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে