
‘স্বপ্নের’ মেট্রোরেলে চেপে মাত্র ১০ মিনিটে দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার উদ্বোধনের পর আনুষ্ঠানিকতা শেষে বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীসহ ২০০ জন অতিথি সঙ্গে নিয়ে দিয়াবাড়ী স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন তিনি। দুপুর ১টা ৫৩ মিনিটে মেট্রোরেলটি ছেড়ে যায়। ১০ মিনিট ১০ সেকেন্ড বিরতিহীন যাত্রা শেষে আগারগাঁও স্টেশনে থামে।
আগারগাঁও স্টেশনে নেমে শেখ রেহানাসহ অন্যদের সঙ্গে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে মেট্রোরেলের টিকিট দেখা যায়।
এর আগে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী। বোন শেখ রেহানাও টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন।
উত্তরা উত্তর স্টেশনে দুটি ট্রেন ছিল। এর মধ্যে প্রথম ট্রেনটি দুপুর ১টা ৩৯ মিনিটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরেরটায় যাত্রী হন তিনি।
এর আগে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি/এ-এর মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির আয়োজন ছিল না।
বক্তব্য শেষে উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করেন শেখ হাসিনা। উদ্বোধন ফলকের পাশে একটি তেঁতুলগাছের চারা রোপণ করেন। এরপর সেখান থেকে প্ল্যাটফর্মে উঠে টিকিট মেশিন ব্যবহার করে টিকিট কেনেন সরকারপ্রধান।
সেখানে তাঁকে মেট্রোরেল ও প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। তৃতীয় তলার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের সূচনা করেন। স্মারক হিসাবে সবুজ পতাকায় স্বাক্ষরও করেন তিনি।
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণার পর রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায়
৭ ঘণ্টা আগে
অবশেষে চূড়ান্ত হয়েছে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেনের নাম। ‘সপ্তপদী এক্সপ্রেস’ নামে পাবনা-ঢাকা-পাবনা রুটে যমুনা সেতু হয়ে চলবে এটি। বাংলাদেশ রেলওয়ে ৮০৭/৮০৮ নম্বরের নতুন এই এক জোড়া আন্তনগর ট্রেনের নামসহ পরিচালনার অনুমোদন এরই মধ্যে দিয়ে দিয়েছে। ট্রেনটিতে থাকবে এসি সিট, স্নিগ্ধা ও শোভন...
৭ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র বিষয়টি বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর উদ্যোগে গঠিত এ ধরনের প্রতিরক্ষা জোটে ঢাকার অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবীর...
৮ ঘণ্টা আগে