
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ ইউনিট ‘এমআরটি পুলিশ’ গঠনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রাজধানীর তুরাগের দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর সামনে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘জনস্বার্থে মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ। তাই এমআরটি পুলিশ গঠনের প্রস্তাব করা হয়েছে। এমআরটি পুলিশ গঠনের আগে নিজস্ব ব্যবস্থাপনায় মেট্রোরেল ও মেট্রোরেলে চলাচলরত যাত্রীদের নিরাপত্তা দেবে ডিএমপি পুলিশ।’
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।’
ডিএমপি কমিশনার জানান, মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীসহ বহু ভিভিআইপি এখানে আসবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। যার ফলে এ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকলের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন হয় সে জন্য ঢেলে সাজানো হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সেখানে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তায় সহযোগিতা করা হবে।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
১৩ মিনিট আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
১৬ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
২০ মিনিট আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৩ ঘণ্টা আগে