শেখ রেহানা

অর্থ আত্মসাতের অভিযোগ: শেখ হাসিনা-রেহানা-নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে তাঁরা বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল...

শেখ রেহানার স্বামী শফিকের আয়কর নথি পর্যালোচনা করবে দুদক
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর আয়কর নথি পর্যালোচনা করতে চেয়ে আবেদন করলে এ আদেশ দেন আদালত।

দুর্নীতির মামলার রায়: আজমিনা ও রাদওয়ানের প্লট বরাদ্দ বাতিল
একই সঙ্গে আদালত আজমিনা ও রাদওয়ানকে দেওয়া দুটি প্লটের বরাদ্দ বাতিল করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজউককে নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোহাম্মদ তরিকুল ইসলাম প্লট বরাদ্দ বাতিলের রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫, রাদওয়ানের ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে ৫ বছর, রাদওয়ান মুজিব সিদ্দিককে ৭ বছর ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।







