মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা আর সর্বনিম্ন ভাড়া থাকবে ২০ টাকা। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১৫ শতাংশ ছাড়, ৩ ফুট উচ্চতার শিশু ও বীর মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলের যাতায়াত করতে পারবেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কাদের আরও জানান, উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মাত্র ১০ মিনিটে পৌঁছে যাবে মেট্রোরেল। এতে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৬০ টাকা। আর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর কাজ সম্পন্ন হবে। তখন উত্তরা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট, এতে জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা।
আগামীকাল বুধবার বেলা ১১টা নাগাদ উদ্বোধনস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উন্মোচন হবে মেট্রোরেল। দুপুর ১২টা ২৫ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর টিকিট কেটে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন তিনি।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
১৩ মিনিট আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
১৬ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
২০ মিনিট আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৩ ঘণ্টা আগে