ঈদযাত্রার ১৭ দিনে (৪ থেকে ২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিবেদন অনুযায়ী ২৮৬টি সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬২ জন। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
আজ রোববার রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিআরটিএর বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে একটি যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এ সফলতাকে কিছুটা ম্লান করেছে।
যদিও গতকাল শনিবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দাবি করেন, চলতি ঈদে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।
এদিকে বিআরটিএ জানিয়েছে, গত বছর ঈদুল ফিতরের ১৫ দিনে (১৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল) মোট ২৫৩টি সড়ক দুর্ঘটনায় ২৩৯ জন নিহত ও ৫১০ জন আহত হয় অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩৪ জন আহত হয়।
বিআরটিএ তাদের পর্যালোচনায় বলছে, গত বছরের তুলনায় এবারে ঈদ-উল-ফিতরে গড় দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়নি তবে গড় নিহতের সংখ্যা প্রায় তিনজন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় ১৮ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে যাত্রী কল্যাণ সমিতির তথ্যকে অগ্রহণযোগ্য দাবি করেছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন এলাকায় এবং ঝালকাঠি জেলার গাবখান সেতুর টোলপ্লাজায় সংঘটিত সড়ক দুর্ঘটনা দুটি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, এআরআই ও বিআরটিএর সমন্বয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক কর্তৃক গঠিত স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে তদন্ত করা হচ্ছে।
যৌথ তদন্ত শেষে সংস্থাটি জানায়, উক্ত দুটি দুর্ঘটনা কবলিত মোটরযানগুলোর কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ ছিল। ফলে তাদের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের গতি বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। দেশের সবচেয়ে ব্যস্ত এই রেল করিডরকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের মাধ্যমে ট্রেন চলাচলের গতি, সক্ষমতা ও সময়ানুবর্তিতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলযাত্রার সময় প্রায়
৪৪ মিনিট আগে
গরম বাড়লে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। এটা ধরে নিয়ে চাহিদা পূরণের পরিকল্পনা করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু জ্বালানি সংকটের কারণে ১৫ হাজার মেগাওয়াটের সক্ষমতাও স্পর্শ করতে পারছে না বিদ্যুৎকেন্দ্রগুলো। মাঝারি গরমের মধ্যেই এখন বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে ১ হাজার
১ ঘণ্টা আগে
বাগেরহাট-২ আসনের জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক বলেন, ‘এ দেশের মানুষ যখন ফ্যাসিবাদের অত্যাচারের মধ্যে জীবন কাটিয়েছে, ঠিক সে সময় ফ্যাসিবাদের পক্ষে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ জানাই, তাদের কারণে শুধু আমি নই, আমার মতো অনেকে এলাকার
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে সবার অবদান আছে উল্লেখ করে বিএনপিদলীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘এখন আমি আশঙ্কা করছি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একক কৃতিত্ব দাবির। এ আন্দোলনে সবার অবদান আছে। জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়। কেউ যেন সে চেষ্টা না করে।’
৩ ঘণ্টা আগে