Ajker Patrika

সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা, বাড়ানো হবে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা, বাড়ানো হবে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ
ফাইল ছবি

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে সৈকতে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের সি-সেইফ লাইফগার্ড সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং মার্কিন দাতাসংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই)-এর সঙ্গে এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালার সংশোধন অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কক্সবাজার ও পটুয়াখালীর জেলা প্রশাসকদের দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি সৈকতে লাইফগার্ড সার্ভিসে নিয়োজিত কর্মীর সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আপাতত সিএসআর ফান্ডের মাধ্যমে লাইফগার্ড কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে।

সভায় আরও ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়, সিআইপিআরবি এবং আরএনএলআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা আরএনএলআই-এর আর্থিক সহায়তায় সিআইপিআরবি ২০১২ সাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে লাইফগার্ড সার্ভিস পরিচালনা করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

ইরান সংকট সমাধানে সির সহায়তা চান ট্রাম্প, বিনিময়ে কী ছাড়তে হবে

ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

ট্রাম্প-সি বৈঠক শুরু, তুরুপের তাস চীনের হাতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত