
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, তাঁর স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, সামশুল হক চৌধুরীর নামে প্রাথমিক অনুসন্ধানে মোট ৬ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৯৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে তাঁর গ্রহণযোগ্য বৈধ আয়ের পরিমাণ ছিল ৪ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৯৫৬ টাকা। এ সময় তাঁর পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ ৩ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৫৯৪ টাকা।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ব্যয় বাদে সাবেক এই হুইপের সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার টাকা। কিন্তু অর্জিত সম্পদের তুলনায় তাঁর বৈধ আয়ের ঘাটতি পাওয়া গেছে ৫ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৫৯৫ টাকা। দুদক বলছে, এ অর্থ জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জিত।
একই অনুসন্ধানে সামশুল হক চৌধুরীর স্ত্রী কামরুন নাহার চৌধুরীর নামেও বিপুল সম্পদের অসংগতি পাওয়া গেছে। অনুসন্ধান অনুযায়ী, তাঁর নামে মোট ৭ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৭৮৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ মাত্র ৯৪ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। একই সময়ে তাঁর পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৪৮ লাখ ২৯ হাজার ৫৮৪ টাকা। এতে তাঁর সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ৭৮ হাজার ৫৮৩ টাকা। সেই হিসাবে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ২০৩ টাকা।
এ ছাড়া তাঁদের কন্যা তাকলিমা নাছরিন চৌধুরীর নামেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। অনুসন্ধানে দেখা গেছে, তাঁর নামে মোট ৩ কোটি ১ লাখ ৮১ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৩১ লাখ ৮৬ হাজার ৯৯৬ টাকা। একই সময়ে তাঁর পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২৪ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা। ফলে তাঁর সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৯৩ হাজার ২৪৬ টাকা। সেই হিসাবে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ পাওয়া গেছে ২ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭২৩ টাকা।
প্রাথমিক অনুসন্ধানে তাঁদের নামে বিপুল পরিমাণ সম্পদের অসংগতি পাওয়ার পর সামশুল হক চৌধুরী, তাঁর স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ও ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সফরে এসে বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। বাংলাদেশ সফরে এসে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা...
৬ ঘণ্টা আগে
সমঝোতা স্মারকের আওতায় মাদক পাচার, মাদকসংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তদেশীয় অপরাধ দমনে দুই দেশ তথ্যবিনিময় এবং কারিগরি সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, সংঘবদ্ধ চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে।
৬ ঘণ্টা আগে