
পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আজ শনিবার দেশটি থেকে প্রায় ১২ বছর ধরে চলতে থাকা মিশন গুটিয়ে নেওয়ার কাজ শুরু হওয়ার কথা।
মালির জান্তা সরকার বিদেশি সৈন্য তুলে নেওয়ার দাবি জানানোর পর নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার নিরঙ্কুশ ভোটে শান্তিরক্ষা মিশন বাতিলের এ সিদ্ধান্ত নিল।
ঢাকায় জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করে, সেই দেশের সরকারের সম্মতি ও অনুমোদনের বাধ্যবাধকতা আছে। এ কারণে মালিতে শান্তিরক্ষা মিশন রাখার কোনো সুযোগই নেই।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মালিতে বাংলাদেশের ১ হাজার ৩৯৬ জন সৈন্য ও ২৮৩ জন পুলিশসহ ১৫ দেশের ১৫ হাজার ২০৯ জন সৈন্য ও পুলিশ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বেসামরিক কর্মীসহ সব মিলিয়ে মোতায়েন আছে ১৬ হাজার ৭৯ জন।
জাতিসংঘ মহাসচিবকে উদ্ধৃত করে তাঁর উপমুখপাত্র ফারহান হকের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুন থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মালি শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করতে হবে।

বাংলাদেশ সফরে এসে বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। বাংলাদেশ সফরে এসে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা...
৬ ঘণ্টা আগে
সমঝোতা স্মারকের আওতায় মাদক পাচার, মাদকসংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তদেশীয় অপরাধ দমনে দুই দেশ তথ্যবিনিময় এবং কারিগরি সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, সংঘবদ্ধ চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে।
৬ ঘণ্টা আগে