
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের অনেককে শনাক্ত করা যাচ্ছে না, তাই পুলিশ তাদের লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএনএ পরীক্ষার পর স্বজনদের নমুনা সংগ্রহ করা হবে। স্বজনদের সঙ্গে যেসব মরদেহ মিলবে এবং পরিচয় নিশ্চিত হবে, তাদের লাশ হস্তান্তর করা হবে।
আজ সোমবার রাতে ঘটনাস্থলের সামনে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম।
এখন পর্যন্ত ১৩টি মরদেহ পেয়েছেন জানিয়ে ডিসি বলেন, ‘১২টি মরদেহ সিএমএইচে এবং একটি উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে। সুরতহাল করে যাদের মরদেহ শনাক্ত করা হয়েছে, সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছি। যাদের শনাক্ত করা যায়নি, শনাক্তের পরে লাশ হস্তান্তর করা হবে। আর ডিএনএ পরীক্ষা করে রাখা হচ্ছে, যাদের পরিবারের সঙ্গে মিলবে, তাদের কাছে হস্তান্তর করা হবে।’
উদ্ধারকাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, উদ্ধারকাজ এখন প্রায়ই শেষ পর্যায়ে। ভেতরে কোনো মিসিং নেই। ফাইটার জেটের ধ্বংসাবশেষও সংগ্রহ করা হয়েছে।
মুহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। শিক্ষার্থীরাও আমাদের সহযোগিতা করেছে। ঘটনা ঘটার পরে অনেককে কুয়েত মৈত্রী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ক্রিসেন্ট হাসপাতাল, বার্ন ইউনিট, সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা হচ্ছে।’ দ্রুত রেসপন্স হয়েছে জানিয়ে মুহিদুল ইসলাম বলেন, ‘এতে হতাহত কম হয়েছে। আশা করি, আহতরা দ্রুত আরোগ্য লাভ করবে।’
আরও খবর পড়ুন:

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৬ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৭ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
৭ ঘণ্টা আগে