পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাধীন উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন (৬০ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পিজিসিএল।
রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, ঈশ্বরদী উপজেলা বগুড়া সদর ও শাহজানপুর উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে। ফলে এই এলাকাগুলোতে উল্লেখিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার পিজিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের ১ দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে (যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে) টাই-ইন/হুক-আপ কার্যক্রম সম্পন্ন করা হবে। ওই কার্যক্রম চলাকালে পিজিসিএল অধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানির মোট ১ লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং এক লাখ ২৮ হাজার ৮৫২টি আবাসিক সংযোগ রয়েছে।
মোট ৬৮১ কিলোমিটার বিতরণ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে পিজিসিএল। এসব সংযোগের দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে ১২০ মিলিয়ন ঘনফুট।

এজলাস সংকটে দেশের অধস্তন আদালতের প্রায় ৫০০ বিচারককে বিচারকাজে এজলাস ভাগাভাগি করতে হয়। অনেক বিচারকের প্রয়োজনীয় কর্মী, চেম্বার, প্রয়োজনীয় অফিস সরঞ্জাম নেই। সংশ্লিষ্টরা বলছেন, এসব সংকটের কারণে কর্মঘণ্টা নষ্টের প্রভাব পড়ছে বিচারকাজে। বাড়ছে মামলাজট, ভোগান্তি হচ্ছে বিচারপ্রার্থীদের।
৭ ঘণ্টা আগে
লোকোমোটিভের (ইঞ্জিন) সংকট আর ত্রুটির কারণে ঈদের ফিরতি যাত্রায় ভুগেছেন ট্রেনের যাত্রীরা। এসব কারণে ১ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগেই অন্তত ৩০টি ট্রেন দেরিতে ছেড়েছে। কিছু ট্রেনের দেরি হয়েছে এক থেকে চার ঘণ্টা। সংকেত ত্রুটিতে বিলম্ব হয় ১৩ ট্রেনের।
৯ ঘণ্টা আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ- সীমায় একের পর এক বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি-বিদেশি উড়োজাহাজ। গত ১৫ দিনেই অন্তত তিনটি উড়োজাহাজ বজ্রপাতের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে উড্ডয়নের অনুপযোগী হয়ে পড়ে। মনে করা হচ্ছে, যন্ত্রাংশ কেনা ও মেরামতের ব্যয় এবং ফ্লাইট সূচি ব্যাহত...
১০ ঘণ্টা আগে
বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এখন বলা হচ্ছে–আপনারা ব্যাংকের মালিক না। জামায়াতে ইসলাম ব্যাংকের মালিক না। আবার বলছে, ইসলামের ওপর হাত দেবেন না। ইসলামী ব্যাংক–ইসলাম নয়। আমাদের জনাব ফখরুল ইসলাম–ইসলাম নয়, জামায়াতে ইসলামী...
১০ ঘণ্টা আগে