টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ আস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। এ নিয়ে জাপান থেকে ২৪ লাখের বেশি টিকা পেল বাংলাদেশ।
আজ শনিবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৩টা ২৩ মিনিটে টিকাগুলো বহনকারী বিমান পৌঁছায়।
দেশটি থেকে মোট ৩০ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে চার দফায় এল ২৪ লাখ ২৪ হাজার ৪৮৭ ডোজ টিকা। সেরাম ও সিনোফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত পাওয়া গেছে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২০৭ ডোজ টিকা।
গত শুক্রবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৩৪ জন। দুই ডোজ মিলে দেওয়া হয়েছে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ টিকা। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জনকে আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন।
ফলে এখনো কোনো টিকাই পাননি এক কোটি ১৫ লাখ ১৯ হাজার মানুষ।

সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৮ মিনিট আগে
আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুর রশিদকে আরপিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে...
১৭ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
২৩ মিনিট আগে
পৃথক প্রজ্ঞাপনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে