
নতুন উদ্ভাবনে নারীরা এগিয়ে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘পান্তাভাত অবিষ্কার করেছেন মেয়েরা। রাতে ভাত বেশি রান্না হয়ে গেছে, ওটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে সকালে খাওয়া যায়, এই আইডিয়া মেয়েদের মাথা থেকে এসেছে। এরচেয়ে বড় উদ্ভাবন কী হতে পারে।’
আজ বুধবার রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ উদ্ভাবন শোকেসিং–২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, লেবু পাতার মাধ্যমে পচা মাছকেও যে খাওয়ার উপযোগী করা যায়, সেই আইডিয়াও প্রথম নারীদের মাথা থেকে এসেছে। তাই উদ্ভাবন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়নের জন্য ইনোভেটিভ আইডিয়া মাঠপর্যায় থেকে সংগ্রহ করতে হবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘উদ্ভাবনকে যত বেশি রেপ্লিকেট করা যাবে, উদ্ভাবন তত বেশি সফল হবে। উদ্ভাবনের সুফল পেতে গেলে উদ্ভাবনকে গ্রামগঞ্জের মানুষের নিকট পৌঁছে দিতে হবে।’ তা ছাড়া তিনি সব দপ্তর সংস্থাকে আগামী দিনে আরও বেশিসংখ্যক ইনোভেটিভ আইডিয়া দেওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন বলেন, মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার দক্ষ জনবলকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশ এগিয়ে যাবে। এ ছাড়া তিনি বলেন, প্রতিদিন নিজেদের মধ্যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে, তাহলে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলা যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ উদ্ভাবন অফিসার মো. ইমাম উদ্দীন কবীর। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দপ্তর সংস্থাগুলো নিয়মিতভাবে উদ্ভাবন নিয়ে কাজ করলে সরকারি সেবা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, এটুআই প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান প্রমুখ।
এবার উদ্ভাবন শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দপ্তর সংস্থা মোট ৩০টি ইনোভেশন নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১১টি, মৎস্য অধিদপ্তরের ১০টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের তিনটি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের দুটি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দুটি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের একটি ও মেরিন ফিশারি একাডেমির একটি উদ্ভাবন রয়েছে।

১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
৩ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদের একটি সংবিধান আছে, যা সব আইন ও বিধির মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত...
৩ ঘণ্টা আগে