
আগামী বছর তাবলিগ জামাতের মহাসম্মেলন ‘বিশ্ব ইজতেমা’ জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না। আজ রোববার দুপুরে সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা বলেন, ‘তাবলিগ জামাতের দুই পক্ষই নির্বাচনের পরে ইজতেমা অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘ইজতেমা অনুষ্ঠিত হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা সম্ভব না। এ জন্য উভয় গ্রুপ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষণ করেছে।’
ঈদুল ফিতরের পর উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে কোন পক্ষ আগে করবে এবং কোন পক্ষ পরে করবে, সেটিও বৈঠকে নির্ধারণ করা হবে। তবে বিশ্ব ইজতেমা একটি হওয়ার কোনো সুযোগ নেই।’
উল্লেখ্য, সাধারণত প্রতিবছর শীতকালে রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমা। এ জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জোবায়ের ও সাদপন্থী গ্রুপের ১২ জন প্রতিনিধি। তাঁরা হলেন সৈয়দ ওয়াসিফ ইসলাম, মুনির বিন ইউসুফ, লিয়াকত সিদ্দীকি, হাসানুল হায়দার, আব্দুস সালাম, জুবায়ের, মাহফুজুল হান্নান, শাহরিয়ার মাহমুদ, সাজিদুর রহমান, মাহফুজুল হক, জুনায়েদ আল হাবিব ও মাওলানা মাহফুজ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না, হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা...
২ ঘণ্টা আগে
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়; সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই শহীদ জিয়ার শিক্ষা।’
১৭ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়।
২০ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান...
১ দিন আগে