
২০২৫ সালের পর টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা না করার বিষয়ে সা’দপন্থীরা কোনো মুচলেকা দেয়নি বলে দাবি করেছে তাবলীগ জামাত বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মুচলেকা দেওয়ার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে।

মন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছেন। বিগত সরকারের সময় জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে একমত হওয়ার ভিত্তিতে একটি সিদ্ধান্ত স্বাক্ষরিত হয়েছিল যে সাদপন্থী অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবেন না। তবে আজকের আলোচনায় সাদপন্থী প্রতিনিধিরা সেই সিদ্ধান্তের প্রতি দ্বিমত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের (মাওলানা জুবারের) অনুসারীরা এতে অংশ নেন। বিশ্ব ইজতেমা আয়োজনের ৪০ দিন আগে এই ইজতেমা হয়। আজ সকাল ৮টা ৫১ মিনিটে মোনাজাত শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়।

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরোনো সাথিদের জোড় ইজতেমা। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।