
বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর এবং তাঁকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রত্যাশা প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে এবং ঢাকা জানিয়েছে, কোনো দেশেরই অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম গতকাল শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক মন্তব্যে বলেন, ‘ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’
ডা. জাকির নায়েক ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’
৬০ বছর বয়সী ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক ২০১৬ সালের আগে পর্যন্ত ভারতেই অবস্থান করছিলেন এবং ইসলামি অনুষ্ঠানে আলোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। তবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতার আসার পর তাঁর বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচার’ এবং একাধিক অর্থ পাচারের মামলা দায়ের করা হয়। বন্ধ করে দেওয়া হয় তাঁর নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার। এরপরই তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন।
একই সময়ে, ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর অন্তত দুই হামলাকারী ‘জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত’ ছিল বলে খবর প্রকাশের পর বাংলাদেশও তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
তবে সম্প্রতি তাঁর ঢাকায় আসার খবর নিয়ে আলোচনা চলছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ডা. জাকির নায়েকের সম্ভাব্য এ অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁও এলাকায় হতে পারে বলে জানা গেছে। তবে তাঁকে বাংলাদেশ সফরের অনুমতি দেওয়া হবে কি না, এ ব্যাপারে সরকার এখনো স্পষ্ট করে কিছু বলেনি।

২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাত মাদরাসায় আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
৬ মিনিট আগে
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
১৩ মিনিট আগে
‘২৩ আগস্ট একটি এলএনজি কার্গো আসতে পারে। সেদিন থেকে দুটি এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় চলবে বলে আশা করি। এই সময়ের মধ্যে দেশীয় উৎপাদনও বাড়ানো যাচ্ছে না।’ এলএনজির পাশাপাশি দেশীয় কূপ থেকেও গ্যাসের সরবরাহ দিন দিন কমছে। গত ১০ জুন দেশীয় কূপ থেকে ১ হাজার ৬৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছিল।
৪৪ মিনিট আগে
সভায় বিমানবন্দরের সাইবার নিরাপত্তার বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফিশিংয়ের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া, পাসওয়ার্ড চুরি, অননুমোদিতভাবে সিস্টেমে প্রবেশ এবং যাত্রী ও ফ্লাইট-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরির মতো হুমকি মোকাবিলায় বেবিচকের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়...
১ ঘণ্টা আগে