
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোয় প্রায় ৪০০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালেই ভর্তি হয়েছে ৯৩ জন রোগী, যা জেলাটিতে গত কয়েক বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৫৩ জন। গতকাল কোনো চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়নি। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ৩৪ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯২, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৮, রাজশাহী বিভাগে ৪৪ ও বরিশাল বিভাগে ১৫৭ জন রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের শুরু থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৭ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।
এ বছর ডেঙ্গুর সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৩ হাজার ৮৬৭ জন। চিকিৎসাধীন ৪৩২ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে। এ জেলায় এখন পর্যন্ত ভর্তি হয়েছে ২ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৬ জন বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্য তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বরগুনায় নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০, বেতাগী উপজেলায় ২, আমতলী উপজেলায় ১, বামনা উপজেলায় ৬ এবং পাথরঘাটা উপজেলায় ৪ জন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘আজ জেলায় সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হয়েছে। এখনই এই অবস্থা, জানি না ডেঙ্গুর পিক সময়ে এটি মহামারিতে রূপ নেয় কি না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা প্রদানে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৫ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৬ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৬ ঘণ্টা আগে