
বাগেরহাট-২ আসনের জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক বলেন, ‘এ দেশের মানুষ যখন ফ্যাসিবাদের অত্যাচারের মধ্যে জীবন কাটিয়েছে, ঠিক সে সময় ফ্যাসিবাদের পক্ষে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ জানাই, তাদের কারণে শুধু আমি নই, আমার মতো অনেকে এলাকার জনসাধারণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন।’
জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক এসব কথা বলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর বিএনপির চারজন ও জামায়াতে ইসলামীর দুজনসহ পাঁচজন সদস্য আলোচনায় অংশ নেন।
জামায়াতদলীয় সদস্য আবু তালেব মণ্ডল বলেন, ‘আমরা সবাই ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার। এ সময়ে আমরা হারিয়েছি মাওলানা মতিউর রহমান নিজামীকে, হারিয়েছি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।’
আবু তালেব মণ্ডল আরও বলেন, ‘আজকে সংবিধানের কথা বলা হচ্ছে, আবেগের কথা বলা হচ্ছে। আমরা বলতে চাই, কোন সংবিধান দিয়ে খালেদা জিয়াকে কারামুক্ত করা হয়েছিল। কোন সংবিধান দিয়ে মাওলানা নিজামীসহ ১১ জন শীর্ষ নেতাকে শহীদ করা হয়েছে। এসব ইতিহাস আমাদের জানা আছে।’
প্রধানমন্ত্রীসহ সবাই নির্বাচনে গণভোটের প্রচারণা চালানোর কথা উল্লেখ করে আবু তালেব মণ্ডল বলেন, ‘দেশবাসী প্রত্যাশা করে গণভোটকে আইনে পরিণত করার। কারণ যদি জুলাই না হতো তাহলে আমরা এই সংসদে আসার সুযোগ পেতাম না, এমনকি আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকে দেশে ফেরার সুযোগ পেতেন না। তাই জনগণের প্রত্যাশা যেন আমরা পূরণ করি।’
মুন্সিগঞ্জ-১ আসনের সরকারদলীয় সদস্য শেখ মো. আবদুল্লাহ তাঁর নির্বাচনী এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির সদস্য সেলিম রেজা বলেন, রাষ্ট্রপতি পতিত (আওয়ামী লীগ) সরকারকে স্বৈরাচারী সরকার বলেছে, সে জন্য তাঁকে ধন্যবাদ দেওয়া উচিত। একই সঙ্গে প্রধানমন্ত্রী দেশের কথা চিন্তা করে বিএনপির সদস্যদের ট্যাক্সবিহীন গাড়ি নেওয়া থেকে মুক্ত রেখেছেন, সে জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ ছাড়া বক্তব্য রাখেন সরকারদলীয় এমপি সরওয়ার জামাল নিজাম।

জুলাই গণ-অভ্যুত্থানে সবার অবদান আছে উল্লেখ করে বিএনপিদলীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘এখন আমি আশঙ্কা করছি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একক কৃতিত্ব দাবির। এ আন্দোলনে সবার অবদান আছে। জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়। কেউ যেন সে চেষ্টা না করে।’
১ ঘণ্টা আগে
আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বরাত দিয়ে এ...
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
৪ ঘণ্টা আগে
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ কয়েকজনের বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ করা হয়েছে। যুবদলের সাবেক নেতা মো. মশিউর রহমান মামুন আজ সোমবার আন্তর্জাতিক
৫ ঘণ্টা আগে