
জুলাই গণ-অভ্যুত্থানে সবার অবদান আছে উল্লেখ করে বিএনপিদলীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘এখন আমি আশঙ্কা করছি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একক কৃতিত্ব দাবির। এ আন্দোলনে সবার অবদান আছে। জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়। কেউ যেন সে চেষ্টা না করে।’
জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম হিলালী এসব কথা বলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর বিএনপির চারজন ও জামায়াতে ইসলামীর দুজনসহ পাঁচজন সদস্য আলোচনায় অংশ নেন।
এ সময় সারা দেশে অবসরে যাওয়া পেনশনভোগীদের ভাতা উত্তোলনে ভোগান্তি অবসানের লক্ষ্যে ‘একটি সুনির্দিষ্ট সময়সীমা’ নির্ধারণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান রফিকুল ইসলাম হিলালী।

বাগেরহাট-২ আসনের জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক বলেন, ‘এ দেশের মানুষ যখন ফ্যাসিবাদের অত্যাচারের মধ্যে জীবন কাটিয়েছে, ঠিক সে সময় ফ্যাসিবাদের পক্ষে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ জানাই, তাদের কারণে শুধু আমি নই, আমার মতো অনেকে এলাকার
১ ঘণ্টা আগে
আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বরাত দিয়ে এ...
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
৪ ঘণ্টা আগে
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ কয়েকজনের বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ করা হয়েছে। যুবদলের সাবেক নেতা মো. মশিউর রহমান মামুন আজ সোমবার আন্তর্জাতিক
৫ ঘণ্টা আগে