
ঢাকার ব্যস্ত নগরজীবনে প্রতিদিনের যাতায়াত এখন অনেকটাই বদলে দিয়েছে মেট্রোরেল। কয়েক ঘণ্টার জায়গায় এখন মাত্র আধা ঘণ্টায় উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করা যায়। এটি যেমন কর্মজীবীদের সময় বাঁচাচ্ছে, তেমনি নগদ ভাড়ার বিকল্প ব্যবস্থা চালু করে নতুন যুগের সূচনা করেছে। এর জন্য চালু করা হয়েছে দুটি স্মার্টকার্ড—এমআরটি পাস ও র্যাপিড পাস। প্রতিটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও সুবিধা। এই কার্ড নষ্ট হতে পারে বা হারিয়ে যেতে পারে। তখন কী করতে হবে— এ বিষয়েও যাত্রীদের সচেতন থাকা জরুরি।
এমআরটি পাস: নিয়মিত যাত্রীদের জন্য
নির্দিষ্ট করে মেট্রোরেলের যাত্রীদের জন্য তৈরি হয়েছে এমআরটি পাস। এই কার্ডের বৈশিষ্ট্য হলো—

অর্থাৎ যারা নিয়মিত মেট্রোরেল ব্যবহার করেন তাদের জন্য এটি সাশ্রয়ী ও ঝামেলাহীন সমাধান। তবে এই মুহূর্তে সরবরাহ না থাকায় এমআরটি পাস বিতরণ বন্ধ আছে। সেক্ষেত্রে উপযুক্ত বিকল্প র্যাপিড পাস।
র্যাপিড পাস: এক কার্ডে সব পরিবহন
এমআরটি পাস ও র্যাপিড পাস বৈশিষ্ট্যে কাছাকাছি হলেও কিছু ভিন্নতা আছে। এমআরটি পাস শুধু মেট্রোরেলের জন্য। তবে র্যাপিড পাসের মূল লক্ষ্য হলো একীভূত ই-টিকিটিং ব্যবস্থা তৈরি করা। এটি দিয়ে অন্য ধরনের পরিবহনেও ভ্রমণ করা যাবে। র্যাপিড পাসের বৈশিষ্ট্য—
অর্থাৎ, যারা বিভিন্ন ধরনের গণপরিবহন ব্যবহার করেন তাদের জন্য র্যাপিড পাস সবচেয়ে কার্যকর সমাধান।

কার্ড নষ্ট হলে করণীয়
এমআরটি পাস
কার্ড নষ্ট হলে স্টেশনের কাস্টমার সার্ভিস কাউন্টারে গিয়ে জানাতে হবে।
র্যাপিড পাস
কার্ড হারিয়ে গেলে করণীয়
| বিষয় | এমআরটি পাস | র্যাপিড পাস |
|---|---|---|
ব্যবহার ক্ষেত্র | শুধু মেট্রোরেল | মেট্রোরেল + অন্যান্য পরিবহন |
মূল্য | ২০০ টাকা ডিপোজিট + রিচার্জ | ৪০০ টাকা (২০০ ডিপোজিট + ২০০ রিচার্জ) |
ভাড়ায় ছাড় | ১০% | ১০% ( শুধু মেট্রোরেলে) |
রিচার্জ সীমা | সর্বোচ্চ ১০,০০০ টাকা | সর্বোচ্চ ১০,০০০ টাকা |
ভবিষ্যৎ সুযোগ | মেট্রোরেলেই সীমাবদ্ধ | বাস, ট্রেন, ফেরি, টোলসহ জাতীয় পর্যায়ে সম্প্রসারণ |
যাত্রীদের জন্য পরামর্শ
ঢাকা শহরে প্রতিদিনের যাতায়াতকে আরও দ্রুত, সহজ ও সাশ্রয়ী করেছে মেট্রোরেল। আর এমআরটি পাস ও র্যাপিড পাস সেই যাত্রাকে করেছে ডিজিটাল ও ঝামেলাহীন। নিয়মিত মেট্রোরেল ব্যবহারকারীরা এমআরটি পাস থেকে বেশি সুবিধা পাবেন, অন্যদিকে বিভিন্ন পরিবহনে যাতায়াতকারীরা র্যাপিড পাস ব্যবহার করে এক কার্ডেই সব সমাধান পাবেন। তবে উভয় কার্ড নষ্ট বা হারিয়ে গেলে যাত্রীদের সচেতনতা ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াই আর্থিক ক্ষতি কমানোর একমাত্র উপায়।

শরতের সকালে গোসল করে বাইরে বের হওয়ার পরও অফিসে পৌঁছতে পৌঁছতে ঘেমে একাকার অবস্থা হচ্ছে। অনেকে বৃষ্টির দিনের মতো এই মৌসুমেও অফিসে এক সেট বাড়তি কাপড় রাখছেন। তবে যাঁরা অতিরিক্ত ঘামেন এবং মাথার ত্বক থেকে পায়ের তালু অব্দি দীর্ঘ সময় ঘেমে থাকে, তাঁরা ডাক্তারি পরীক্ষা তো করাবেনই, পাশাপাশি...
৬ ঘণ্টা আগে
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
৮ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
৯ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
১০ ঘণ্টা আগে