সৌদি আরবের উত্তর-মধ্যাঞ্চলে প্রাচীন এবং ঐতিহ্যবাহী এলাকা হাইল। বর্তমানে এই জায়গা পর্যটকদের কাছে হয়ে উঠেছে এক নতুন নাম। যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি, প্রকৃতির সান্নিধ্য আর প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সৌদি জীবনের স্বাদ নিতে প্রতিবছর সেখানে ছুটে যান দেশি-বিদেশি ভ্রমণপিয়াসিরা। চোখজুড়ানো প্রাকৃতিক দৃশ্যপট এবং সংরক্ষিত সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে পর্যটকেরা সেখানে খুঁজে পান স্বতন্ত্র ও বাস্তব অভিজ্ঞতা।
প্রকৃতির কোলে শান্তির পরশ
সৌদি প্রেস এজেন্সির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, হাইল অঞ্চলের বহু কৃষিজমি এখনো মালিকদের কাছে যত্নসহকারে সংরক্ষিত। এই ফার্মগুলো কেবল কৃষিকাজের কেন্দ্র নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রাচীন জীবনধারার জীবন্ত সাক্ষ্য। সেখানে পর্যটকেরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সৌদি কৃষির নিদর্শন। খেজুর, লেবু ও নানা জাতের ফুল-ফলের গাছের মাঝে হাঁটার অভিজ্ঞতা পর্যটকদের নিয়ে যায় এক শান্ত, নির্মল গ্রামীণ সৌন্দর্যের ভুবনে। এটি একাধারে চোখের জন্য শান্তি, মনে আনে আরাম। এমন পরিবেশ মনে করিয়ে দেয়, কীভাবে প্রকৃতি ও মানুষের পরিশ্রম একসঙ্গে মিলেমিশে তৈরি করে সৌন্দর্য।
গাছের ছায়ায় আরবীয় আতিথেয়তা
বাগানের ছায়ায় বসার জায়গা। তার মাঝখানে হাতে বানানো অ্যারাবিক কফি। এই অভিজ্ঞতা যেন সময়কে কিছুটা পেছনে নিয়ে যায়। ছোট ছোট দো-চালা কুটির, ঝরনা বা জলাধার, শিশুদের খেলার জায়গা—সব মিলিয়ে পরিবারসহ ঘুরে বেড়ানোর জন্য আদর্শ এক পরিবেশ তৈরি হয়েছে হাইলে। পর্যটনের সুবিধার অংশ হিসেবে বিভিন্ন খামারে রয়েছে পাখির খাঁচা ও খোলা প্যাডকে পিগমি ছাগল।
ঐতিহ্য আর ইতিহাস
হাইলের কিছু কিছু ফার্মে পর্যটকদের জন্য রয়েছে প্রাচীন সেচপদ্ধতির প্রদর্শনী। সেগুলোর মধ্যে রয়েছে পুরোনো দিনের কুয়া থেকে পানি তোলার যন্ত্র ব্ল্যাক স্টোন ওয়াটার পাম্প। এ ছাড়া মৌচাক থেকে মধু সংগ্রহের পদ্ধতি, ঐতিহ্যবাহী কফি পট, আগরবাতির ধূপদানির মতো জিনিসের দেখা মেলে সেখানে।
হাইলের অনেক গ্রামীণ পর্যটনকেন্দ্রে রয়েছে ছোট ঐতিহাসিক জাদুঘর। সেখানে সংরক্ষিত আছে শতাব্দীপ্রাচীন কৃষি সরঞ্জাম, বাসন-কোসনসহ স্থানীয় মানুষের ব্যবহৃত নানা সামগ্রী। এগুলো সবকিছুই দেশটির অতীত প্রজন্মের সংগ্রামী ও আত্মনির্ভর জীবনধারা তুলে ধরে।
স্বাদ নিয়ে সফরের সমাপ্তি
একটি সফর সম্পূর্ণ হয় স্থানীয় পণ্যের স্বাদ নেওয়ার মধ্য দিয়ে। পর্যটকেরা হাইলের তাজা ফল, খেজুর, কফি, মধু—সবকিছু চেখে দেখতে পারেন।
সূত্র: আরব নিউজ, ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড

একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
১২ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
১৫ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
১৮ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
২০ ঘণ্টা আগে