পর্যটনের ধরন যেমন বদলেছে, যুগে যুগে বদলেছে তার অনুষঙ্গ। এ বদলগুলো ঘটছে সময়ের হাত ধরে। এই একুশ শতকে ভ্রমণের যে বদল হয়েছে, তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে প্রযুক্তি। ফলে এখন ভ্রমণে স্বচ্ছন্দ আর গতির সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির চোখধাঁধানো ব্যাপক আয়োজন।
হাইপারলুপ হোটেল
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের স্থপতি সিব্রেখ্ট ভবিষ্যতের ভ্রমণের জন্য একটি স্বপ্নদর্শী হোটেলের ধারণা দিয়েছেন। এর নাম হাইপারলুপ হোটেল। তাঁর এই ধারণা একুশ শতকের ভ্রমণে আনতে চলেছে ব্যাপক বদল।
ইলন মাস্কের হাইপারলুপের ধারণা থেকে নেওয়া হয়েছে এ হোটেলের ধারণা। হাইপারলুপ এমন একটি পরিবহনব্যবস্থা, যা যাত্রীবাহী যানগুলোকে কম চাপসম্পন্ন টিউবের মধ্য দিয়ে দ্রুতগতিতে গন্তব্যে নিয়ে যায়। এ ধারণা কাজে লাগিয়ে দেওয়া হয়েছে হাইপারলুপ হোটেলের প্রস্তাব। এর কক্ষগুলোতে শিপিং কনটেইনার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অতিথিদের নিয়ে যাওয়া হবে। ঘুম, কাজ আর খাওয়ার মাঝেই পৌঁছে যাওয়া যাবে এক শহর থেকে অন্য শহরে। এসব কনটেইনারে থাকবে বসার ঘর, শোয়ার ঘর ও বাথরুম।
পোর্টেবল ট্রি-টপ হোটেল
ফ্লোরিডা আর্কিটেকচার ফার্ম ইওএ একটি পোর্টেবল ট্রি-টপ হোটেলের নকশা করেছে। এর নাম লিভিং দ্য টিল। এই হোটেলগুলো কিছুটা টয় হাউসের মতো হবে। সেগুলো যেকোনো জায়গায় স্থানান্তর করা যাবে। এ হোটেলের তাঁবুগুলো মাটি থেকে ৩০ ফুট উঁচুতে একটি অন্যটির সঙ্গে তারের মাধ্যমে সংযুক্ত অবস্থায় ঝুলে থাকবে। প্রচলিত তাঁবুর তুলনায় এ ধরনের তাঁবুগুলো পরিবেশবান্ধব হবে। এগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণের পরিবর্তে কম্পোস্টিং এবং প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে।
পানির নিচে বিলাসবহুল হোটেল
পানির নিচে রিসোর্ট আছে মালদ্বীপে। তবে এখনো পৃথিবীর কোথাও বিলাসবহুল হোটেল গড়ে ওঠেনি। অনেকে পানির নিচে ভ্রমণে আনন্দ খুঁজে পান। তাঁদের কথা বিবেচনায় রেখে ভবিষ্যতে দুবাই শহরে এমন কিছু বিলাসবহুল হোটেলের পরিকল্পনা করা হচ্ছে। ১২০ ফুট দীর্ঘ এ হোটেলের ৯৮ ফুট থাকবে পানির নিচে। আর বাকি ২২ ফুট থাকবে পানির ওপরে। সমুদ্রে নির্মিতব্য এ হোটেলের পানির ওপরের অংশে থাকবে রেস্তোরাঁ, স্পা এবং এক বিশাল সুইমিংপুল। হোটেলটি বেষ্টিত থাকবে প্রবালপ্রাচীরে। এর শয়নকক্ষগুলো থেকে সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যাবে।

ডেনিম প্যান্টের পায়ে কাদাপানি বা কোনো ময়লা লেগে থাকলে না ধুয়ে শুধু কয়েকটি বুদ্ধি মেনেই সেটি পরার উপযোগী করে তোলা সম্ভব। তা ছাড়া ডেনিম কাপড় নিয়ে যেসব ডিজাইনার কাজ করেন, তাঁরাও বলেন, ‘এই কাপড় যত কম কাচা যায়, ততই ভালো। ঘন ঘন কাচলে ডেনিমের সুতা দুর্বল হয়ে পড়ে, আসল রং চটে যায় এবং কাপড়ের ফিটিং নষ্ট হয়ে...
৮ ঘণ্টা আগে
রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। এটি অত্যন্ত মৌলিক ও আদিম অনুভূতি, যা বিবর্তনের ধারায় লাখ লাখ বছর ধরে আমাদের মস্তিষ্কে প্রোথিত হয়েছে। বিপদ থেকে আত্মরক্ষা, সম্পদের জন্য প্রতিযোগিতা করা এবং সামাজিক নিয়মকানুন বজায় রাখতে আমাদের মস্তিষ্ক এই আবেগকে একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করে।
১৪ ঘণ্টা আগে
আমরা অনেকে পুরোনো জিনিস সহজে ফেলে দিতে পারি না। অনেকের কাছে ছোটবেলার পুরোনো জামা পরম আদরে আলমারিতে তুলে রাখা থাকে। একটা সময় এই ধরনের জিনিসে ভরে যায় আলমারি, ওয়ার্ডরোব কিংবা ঘরের একটা কোনা। এই জিনিসগুলো স্মৃতি ধরে রাখে কিন্তু প্রয়োজনীয় নয়। তখন আমরাই আবার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র....
১৬ ঘণ্টা আগে
বিকেলের অলস আড্ডা কিংবা চায়ের সঙ্গে একটু মুচমুচে আর মুখরোচক নাশতা খেতে অনেকে ভালোবাসেন। চাইলেই সাধারণ পেঁয়াজির বদলে বিকেলের নাশতায় বানিয়ে নিতে পারেন এক দারুণ টুইস্ট। বাইরে থেকে ধোঁয়া ওঠা মচমচে, আর ভেতরে মিষ্টি ভুট্টার রসাল স্বাদ ও কাঁচা মরিচের হালকা ঝাল—
১৮ ঘণ্টা আগে