বিদেশি পর্যটকদের ‘অশোভন আচরণ’ মোকাবিলার জন্য ‘বালিতে অবস্থানরত বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম’ জারি করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ দ্বীপটির গভর্নর ওয়ায়ান কোস্টার এই সার্কুলার জারি করেন। তিনি বলেছেন, ‘বালিতে বিদেশি পর্যটকদের জন্য এই নতুন নির্দেশনা হলো স্থানীয় প্রথা, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শনের আহ্বান।’ গভর্নর আরও বলেছেন, ‘আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। যে বিদেশি পর্যটকেরা অসদাচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ওয়ায়ান কোস্টারের জারি করা এই নিয়মগুলোর মূল বক্তব্য তুলে ধরা হলো:
পরিবেশ বিষয়ে ভীষণ সচেতন বালিতে হ্রদ, নদীসহ যেখানে-সেখানে বর্জ্য ফেলা কিংবা দূষণ তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ। যাঁরা এই বিধিমালা ভাঙবেন, ইন্দোনেশীয় আইনের আওতায় তাঁদের বিচারের মুখোমুখি হতে হবে। নতুন নির্দেশিকায় অনুমতি ছাড়া পবিত্র মন্দির এলাকায় প্রবেশ, আবর্জনা ফেলা, ওয়ান-টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার, অনুপযুক্ত আচরণ, অনুমতি ছাড়া যেকোনো কাজ করা এবং অবৈধ কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বালি পুলিশের জনসংযোগ প্রধান সিনিয়র কমিশনার পল আরিয়াসানি নিশ্চিত করেছেন, দ্বীপজুড়ে সব নিরাপত্তা কার্যক্রম এখন পর্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বেদুগুল বোটানিক্যাল গার্ডেন, কুটা, গরুড় বিষ্ণু কেনচানা, সানুর, তানাহ লট, উলুয়াতু, কিন্টামানি, চাঙ্গুসহ বেশ কিছু জনপ্রিয় গন্তব্যে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সূত্র: দ্য বালি সান

শত শত বছর ধরে লাইব্রেরি আর আর্কাইভের অন্ধকারে পড়ে থাকা এমন কিছু সংকেত বা ‘ক্রিপ্টোগ্রাফিক কোড’ এবার আলোর মুখ দেখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ছোঁয়ায়। সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে প্রযুক্তির সহায়তায় উন্মোচিত হচ্ছে মধ্যযুগীয় নানা গোপন নথি, প্রেমের চিঠি আর অদ্ভুত সব চিকিৎসা...
২ ঘণ্টা আগে
পরপর টানা মাংস খাওয়ার পর নিশ্চয়ই মাছ খেতে মন চাইছে। কেবল এক পদের তরকারি দিয়ে সাদা ভাত; ব্যস। এটুকু করতে চাইলে রান্না করতে পারেন সরিষা বাটায় ইলিশ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। ছোট ইলিশ মাছ রিং পিস করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন...
৮ ঘণ্টা আগে
ঝাল আর চর্বিযুক্ত খাবারের পর মুখে মিষ্টির ছোঁয়া আরাম দেয়। এ জন্য অতিথি আপ্যায়নে ঘরেই ঝটপট তৈরি করে নিতে পারেন টার্কিশ মিষ্টি ‘হালকা তাতলিসি’। দেখতে অনেকটা আমাদের দেশের প্যাঁচ ছাড়া জিলাপির মতো অথবা ম্যাক্সিকান চুরোসের মতো। মূলত এটি মুচমুচে ও রসাল রিং ডেজার্ট। অটোমান সাম্রাজ্য থেকে চলে আসা এই...
১ দিন আগে
১৫২৮ সালের ঘটনা। বর্তমান টেক্সাসের উপকূলে যখন এক মরোক্কান যুবক এসে পৌঁছান, তখন তিনি জীবিত নাকি মৃত তা বোঝা যাচ্ছিল না। এক মাস ধরে তিনি এবং একদল স্প্যানিশ নাবিক মেক্সিকো উপসাগরের উত্তাল তরঙ্গে একটি নড়বড়ে লাইফবোটে ভেসে ছিলেন...
১ দিন আগে