ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের এক নতুন প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ পর্যটন বাজারে পরিণত হওয়ার পথে রয়েছে চীন। দীর্ঘমেয়াদি অবকাঠামোগত বিনিয়োগ এবং লক্ষ্যভিত্তিক সরকারি নীতির কারণে এমনটা সম্ভব হয়েছে বলে জানায় জাতিসংঘের এ প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে চীনের পর্যটন খাত আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। এর পাশাপাশি বিদেশি পর্যটকদের খরচ ১০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। বিপরীতে, একই বছর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ৫ দশমিক ৫ শতাংশ কমে ৬৮ দশমিক ৩ মিলিয়ন দাঁড়িয়েছে। চীনের এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে কৌশলগত কিছু পদক্ষেপ। দেশটির সরকার ৫০টির বেশি দেশের জন্য ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত সুবিধা সম্প্রসারণ করেছে। পাশাপাশি বিমান ও রেল যোগাযোগ খাতের উন্নয়ন এবং বায়োমেট্রিক সীমান্ত ব্যবস্থার মতো প্রযুক্তিগত উদ্ভাবন আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াত আরও সহজ করে তুলেছে। এ ছাড়া নতুন পর্যটন অঞ্চল, সাংস্কৃতিক আকর্ষণ ও থিম পার্কের বিকাশ দেশটির অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় ও প্রতিযোগিতাপূর্ণ করেছে।
ডব্লিউটিটিসির পূর্বাভাস অনুযায়ী, এ বছর চীনের পর্যটন ব্যয় ২২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ২৮০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। সঠিক নীতিমালা, উদ্ভাবন এবং অবকাঠামোতে বিনিয়োগ কীভাবে একটি দেশের পর্যটন খাতকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যেতে পারে, চীন এখন তারই এক উৎকৃষ্ট উদাহরণ।

‘ছবির মতো সুন্দর’—কথাটা কুরাসাও দ্বীপের জন্য একেবারে ‘পারফেক্ট’। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রাখা কুরাসাও আসলেই এক অপরূপ দ্বীপ। জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে এবারের বিশ্বকাপে আগের রেকর্ড ভেঙে দিয়েছে দেশটি। দেশটির জনসংখ্যা দেড় লাখের কিছু বেশি। আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার।
১ ঘণ্টা আগে
ইউরোপে আগে তিনবার গেলেও কেন জানি না আমি ফ্রান্স যাইনি। প্রতিবারই পারিবারিক কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। এবার যখন সুযোগ এল, তখন বরং সুইজারল্যান্ড আর ব্রাসেলস ট্যুর বাতিল করে প্যারিসেই দুই দিন বেশি থাকার আবদার করলাম। ল্যুভ মিউজিয়াম যাব। আমার বহু আশা-আকাঙ্ক্ষার ল্যুভ।
২ ঘণ্টা আগে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মানেই পাহাড়ের গায়ে মিশে থাকা এক টুকরা আকাশ। সেখানে পাহাড় আর মেঘ মিশে যায় একই ক্যানভাসে। এই মেঘের রাজ্যের শেষ প্রান্তে পাহাড়ের কোল ঘেঁষে আছে লুসাই সাংস্কৃতিক পার্ক। পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্য এবং লুসাই নৃগোষ্ঠীর ঐতিহ্যকে পর্যটকদের কাছে তুলে ধরতে...
২ ঘণ্টা আগে
নিজের সৌন্দর্য নিয়ে সব সময় চিন্তায় থাকার মতো অবস্থাকে এখন বলা হচ্ছে বিউটি অ্যাংজাইটি। খুঁজলে নিজের বন্ধুদের মধ্য়েও দু-একজনের দেখা পেয়ে যাবেন, যাঁরা প্রায়ই নিজের রূপ নিয়ে উদ্বিগ্ন থাকেন। কী কী করলে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠা যায়, তা নিয়ে তাঁদের সারা দিনের যত ভাবনা। নিজের পোশাক, স্টাইল, চুল বাঁধার...
১ দিন আগে