
নিজের সৌন্দর্য নিয়ে সব সময় চিন্তায় থাকার মতো অবস্থাকে এখন বলা হচ্ছে বিউটি অ্যাংজাইটি। খুঁজলে নিজের বন্ধুদের মধ্য়েও দু-একজনের দেখা পেয়ে যাবেন, যাঁরা প্রায়ই নিজের রূপ নিয়ে উদ্বিগ্ন থাকেন। কী কী করলে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠা যায়, তা নিয়ে তাঁদের সারা দিনের যত ভাবনা। নিজের পোশাক, স্টাইল, চুল বাঁধার ধরন, এমনকি কীভাবে হাসলে আরও আকর্ষণীয় দেখাবে, তারই অঙ্ক কষতে বেলা পার হয় তাঁদের। এখন তো সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ রয়েছে। এখানে অন্যদের নিখুঁত উপস্থাপন দেখলে একধরনের মানুষের নিজেকে নগণ্য মনে হতে শুরু করে। এই সমস্যাকে বলা হচ্ছে বিউটি অ্যাংজাইটি।
এক যুগ আগের কথাই ভাবুন, সুন্দর দেখতে লাগা মানে তখন ছিল পরিপাটি হয়ে থাকা। বাড়তি হিসেবে নিজের ত্বক, চুল আর নখের যত্ন যুক্ত ছিল মাত্র। পোশাক-আশাক? ট্রেন্ড মেনে আর নিজের গড়ন বুঝে পরলেই চলত। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে, এই জায়গা দখল করে নিয়েছে নিখুঁত ত্বক, মেকআপ করা মুখ আর বছর বছর বদলে যাওয়া ট্রেন্ডি স্কিন কেয়ার রিচুয়াল। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, বিউটি ইন্ডাস্ট্রি এখন একপ্রকার রেসে পরিণত হয়েছে। নতুন ট্রেন্ড, নতুন ট্রিটমেন্ট আর সৌন্দর্যের নতুন দর্শন চাপে ফেলছে প্রতিনিয়ত। রোজকার পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে মানুষ নিজেই মানসিক চাপে পড়ে যাচ্ছে এখন!
নিজের ত্বক ও চুলের নিয়মিত যত্ন নিলে মনও ফুরফুরে থাকে। নিজেকে ভালো রাখতে এসব করা প্রয়োজন। কিন্তু বিউটি অ্যাংজাইটিতে যাঁরা ভোগেন, তাঁরা চুলের প্রতিটি গোছা ঠিক আছে কি না, মুখে নতুন দাগ পড়ল কি না, অন্যরা কী ভাবছে, তা নিয়েও চিন্তিত থাকেন। এই অযথা বিশ্লেষণই এখন অনেকের মানসিক চাপের উৎস। নিজেকে ভালো রাখার পরিবর্তে রূপচর্চার উদ্দেশ্য যদি হয় নিজের খুঁত আরও খুঁটিয়ে বের করা, তাহলে মানসিক চাপ কাজ করবেই।
বিউটি অ্যাংজাইটি শুধু বাহ্যিক নয়, এটি আত্মসম্মানেও গভীর প্রভাব ফেলে। মনোচিকিৎসকদের মতে, নিজের শরীর মূল্যায়নের বস্তু হিসেবে দেখতে শুরু করলে আত্মবিশ্বাস নষ্ট হয়। সেই অনুভূতি থেকে ‘কেউই আমাকে যথেষ্ট সুন্দর ভাববে না’ এই ভয় জন্ম নেয়। এই চাপ দীর্ঘ মেয়াদে ব্যক্তিগত সম্পর্ক, কাজের দক্ষতা এবং মানসিক শান্তিকে প্রভাবিত করে। মানুষ একধরনের অনিরাপত্তায় আটকে যায়। যেখানে নিজেকে ভালো লাগা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বিউটি অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার উপায় শুরু হয় সচেতনতা থেকে। নিজের চেহারা নয়, নিজের অনুভূতির দিকে মনোযোগ দিতে হবে সবার আগে। কমাতে হবে অন্য়ের সঙ্গে নিজের তুলনা করা। মনে রাখতে হবে, পৃথিবীতে কেউ কারও পরিপূরক নয়। নিজেকে কতটা নিখুঁত দেখাচ্ছে, সেদিক থেকে মনোযোগ সরিয়ে বরং নিজের ত্বক, চুল ও শরীরের সুস্থতার নিকে নজর দিলেই জীবনের সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে। সেলফ-কেয়ার তখনই সত্যিকারের যত্ন হয়ে ওঠে, যখন তা ভালো লাগার উৎস হয়। বিউটি অ্যাংজাইটি আমাদের আধুনিক জীবনের বাস্তব চ্যালেঞ্জ বটে, কিন্তু সচেতন মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ আর নিজের যা আছে, তা নিয়ে সুখী হওয়া হতে পারে এর প্রতিষেধক।
সূত্র: ইন্ডিয়া টুডে ও অন্যান্য

বেলুচিস্তানের খাবারের বৈশিষ্ট্য হলো সরলতা। অতিরিক্ত মসলা বা জটিল রান্নার কৌশলের বদলে এখানকার রন্ধনশৈলীতে গুরুত্ব পায় ভালো মানের উপকরণ, ধীর আঁচে রান্না এবং দেশি ঘিয়ের অনন্য সুবাস। বেলুচি ডাল তারই এক উৎকৃষ্ট উদাহরণ।
২ ঘণ্টা আগে
বেলুচিস্তানের রান্নার দর্শন একেবারেই সরল—ভালো মানের উপকরণ থাকলে অতিরিক্ত মসলা বা জটিল কৌশলের প্রয়োজন নেই। এই দর্শনেরই চমৎকার উদাহরণ বেলুচি সাগ গোশত। খাসির মাংস, পালংশাক আর অল্প কয়েকটি গোটা মসলার সমন্বয়ে তৈরি এই পদে পানি প্রায় ব্যবহারই করা হয় না; বরং মাংস ও শাক নিজেদের রসেই ধীরে ধীরে সেদ্ধ হয়ে
৬ ঘণ্টা আগে
বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা দমপুখত শব্দটির সঙ্গে পরিচিত। কিন্তু খাসির মাংসের দমপুখত! হ্যাঁ, সেই খাবারও আছে। বেলুচিস্তানের রন্ধন ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি দমপুখত মাটন। ‘দমপুখত’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে। ‘দম’ অর্থ বাষ্প বা নিশ্বাস এবং ‘পুখত’ অর্থ রান্না করা।
৮ ঘণ্টা আগে
কর্টিসল ডিটক্স। ভাবছেন, এটা আবার কী? আর আদৌ কি কোনো হরমোন ডিটক্স করা যায়? বিশেষজ্ঞ চিকিৎসকেরা তো বলছেন, যায়। আপনার শরীর অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করছে কি না তা কীভাবে নির্ণয় করবেন এবং এই স্ট্রেস হরমোনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান কী করে করবেন, জেনে নিন...
১ দিন আগে