মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইনগুলোও নানা ধরনের অফার দিচ্ছে। তবে এয়ারএশিয়া যে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক পর্যটকদের জন্য, তার সঙ্গে টেক্কা দেওয়া সত্যি মুশকিল। আপনার মনে নিশ্চয় প্রশ্ন জাগছে, কী এমন আছে এই অফারে?
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১ নম্বর এয়ারলাইন হিসেবে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য অভিনব এই প্রচারনায় থাকছে এই এলাকার সব দেশে ৩১১ ডলারের বিনিময়ে বছরে যত ইচ্ছা ফ্লাইটের সুযোগ।
এসব তথ্য জানা যায়, ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ট্রাভেল অব পথের এক প্রতিবেদন থেকে।
এয়ারএশিয়ার এই এশিয়ান এক্সপ্লোরার নামের পাসটি কিন্তু শুধু আন্তর্জাতিক পর্যটকদের কথা মাথায় রেখেই করা হয়েছে। এর জন্য প্রথমে আপনাকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৌঁছাতে হবে আলাদা একটি টিকিট কেটে। এটা যেকোনো বিমান সংস্থার হতে পারে। বাংলাদেশ থেকে বিবেচনা করলে দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশে সরাসরি ফ্লাইট আছে। সেখান থেকে আপনি যেকোনো জায়গায়, মানে এই দেশগুলো ভ্রমণ করতে পারবেন এয়ারএশিয়ার পাস ব্যবহার করে।
পাসটি আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সরবরাহ করা হয় বলে আপনি যে দেশের মধ্যে ফ্লাইট করছেন, সেই দেশের পাসপোর্টধারীরা অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে ব্যবহার করা যাবে না।
উদাহরণস্বরূপ, থাই পাসপোর্টধারীরা ব্যাংকক থেকে চিয়াংমাইতে যেতে পারবেন না এ সুযোগ কাজে লাগিয়ে। তবে বাংলাদেশের পাসপোর্টধারী হিসেবে আপনি যত খুশি ঘুরে বেড়াতে পারবেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ।
এই বিশেষ পাসে যে দেশগুলো ভ্রমণ করতে পারবেন সেগুলো হলো ভিয়েতনাম, ব্রুনাই, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার (লেভেল-৪ সতর্কতা), ফিলিপাইন, সিংগাপুর ও থাইল্যান্ড।
তবে কিছু শর্ত আছে এই পাস ব্যবহারের ক্ষেত্রে। ভ্রমণের অন্তত ১৪ দিন আগে বুকিং দিতে হবে।
একই সময়ে তিনটার বেশি নিশ্চিত বুকিং রাখা যাবে না।
এক বছরের জন্য কার্যকর হবে পাস। এটা শুরু হবে ২০২৪ সালের ২১ মে থেকে।
এই পাসের লক্ষ্য হলো এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য ভ্রমণ সহজ করা। এটা এই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের কাছে এয়ারলাইনটিকে যে আরও জনপ্রিয় করে তুলবে তাতে আর সন্দেহ কী!
২০৮ ডলারের প্রাথমিক সুযোগটি ইতিমধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৩১১ ডলারে। কাজেই অর্থ সাশ্রয়ের জন্য এমন একটা সুযোগ নেওয়ার এটাই উপযুক্ত সময়।
আর একটি কথা, এই পাস ব্যবহার করলে এই অঞ্চলের দেশগুলোর বেশ কিছু হোটেলে ৫০ শতাংশ ছাড়ও মিলবে।

অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বত গ্রসগ্লকনার–এ এক নারীর মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনায় এনেছে একটি অদ্ভুত কিন্তু উদ্বেগজনক সামাজিক প্রবণতা—‘অ্যালপাইন ডিভোর্স’। সাম্প্রতিক মাসগুলোতে টিকটক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
আমাদের প্রাত্যহিক জীবনে ঈর্ষা বা জেলাসি খুব পরিচিত নাম। মানুষের সহজাত আবেগগুলোর মধ্যে এটি অন্যতম, যা কমবেশি সবার মধ্যে থাকে। কখনো প্রিয় বন্ধুর দারুণ কোনো সাফল্যে মনের কোণে সূক্ষ্ম অস্বস্তি জাগে, আবার কখনো প্রিয় মানুষটি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে দেখলে হারানোর ভয় জেঁকে বসে।
৫ ঘণ্টা আগে
গ্রীষ্মের তপ্ত গরমে লম্বা চুলের যত্ন নেওয়া ও সঠিক স্টাইল করা বেশ চ্যালেঞ্জিং। একদিকে প্রচণ্ড তাপ ও আর্দ্রতা, অন্যদিকে ঘাম আর ধুলাবালি—সব মিলিয়ে লম্বা চুল সামলানো অনেকের জন্যই বেশ কষ্টের। তবে সঠিক নিয়ম জানা থাকলে এই গরমেও আপনার লম্বা চুল হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
৭ ঘণ্টা আগে
সবার মন জোগাতে গিয়ে নিজেকে এক পাশে সরিয়ে রাখছেন না তো? যদি এ প্রশ্নটি আপনার মনে জাগে তাহলে নিজের ওপর কাজ করার সঠিক সময় এখনই। একজন মানুষ যখন নিজেই নিজেকে গুরুত্ব দেয় না, তখন আশপাশেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয় না। আর নিজের সেরা সংস্করণটি খুঁজে পেতে হলে সবার আগে নিজেকে ভালোবাসা চাই। কী করে নিজেকে..
১২ ঘণ্টা আগে