বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুমসহ তাজিংডং পর্যটনকেন্দ্র ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছেন, নিরাপত্তার কারণে দুর্গম এ তিনটি খুমে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। তবে নাফাখুম, রেমাক্রী খুম, রাজা পাথর, বংড, তিন্দু মুখ, ডিম পাহাড়, কুমারী ঝরনা, ছাংওঢং ঝরনা, তংমাতুঙ্গী, রংরাংডং, লাংলোক ঝিরি ভ্রমণে কোনো বিধিনিষেধ নেই।
গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যটক পথপ্রদর্শক সমবায় সমিতির সদস্য ও কমিটির নেতাদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। জানা যায়, ২৫ ফেব্রুয়ারি ভেলাখুমে ভ্রমণে যাওয়া ২২ পর্যটককে সশস্ত্র সন্ত্রাসীরা কয়েক ঘণ্টা জিম্মি করে রাখে। সে সময় পর্যটকদের কাছ থেকে নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি স্মার্টফোন ছিনতাই করা হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য স্থানীয় প্রশাসন দুর্গম তিন খুমে ভ্রমণ নিরুৎসাহিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছেন, বান্দরবান জেলার সাত উপজেলার মধ্যে থানচি উপজেলা পর্যটনে সম্ভাবনাময়। জায়গাটির সৌন্দর্য অসাধারণ। ভূমিরূপের কারণে এখনো পর্যটনকেন্দ্রগুলোতে যোগাযোগের ক্ষেত্রে সড়কপথ নির্মাণ করা সম্ভব হয়নি।
নৌপথ কিংবা ট্রেকিং করে যেতে হয়। পর্যাপ্ত বিজিবি ক্যাম্পও নেই সেখানে। কিছু কিছু জায়গায় সড়কে নির্মাণকাজ চলছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে কাঁচা, আরসিসি, ইটের সোলিং বা কার্পেটিং নির্মাণ হয়ে গেলে পর্যটকদের ভ্রমণের কোনো অসুবিধা থাকবে না। তখন সর্বাধিক নিরাপত্তা দিতেও অসুবিধা হবে না। তত দিন ভ্রমণকারীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি।

রোজার ঈদের তুলনায় এই ঈদে রান্নাঘরের ব্যস্ততা একটু বেশিই থাকে। এমন আবহাওয়ায় সারা দিনের ব্যস্ততায় ভারী কারুকাজ কিংবা গাঢ় রঙের পোশাক পরে থাকাটা কষ্টকর। এই গরমে চোখের শান্তি এবং শরীরের স্বস্তি আনতে নীল ও সাদা রঙের পোশাক পরতে পারেন। এ দুটি রংই গরমকালে পরার জন্য অন্যতম আদর্শ...
৮ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এদিন বাড়িতে গরু বা খাসির মাংসের বাহারি রান্নার ধুম পড়ে যায়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের শরীরের বৈশিষ্ট্য আলাদা; খাবারের চাহিদাও। এর ওপর আছে রোগ। একেক ধরনের রোগে একেক পরিমাণ মাংস খাওয়ার বিধান দেওয়া হয়। চলুন, দেখে নিই কোন রোগে কতটুকু মাংস খেতে পারবেন এই ঈদে।
৯ ঘণ্টা আগে
কোরবানির ঈদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার তালিকায় পশু কোরবানি ও মাংস বানানোর বিভিন্ন সরঞ্জাম, দা, বঁটি, ছুরি, চাপাতি ইত্যাদি তো থাকেই। জেনে নিন এগুলো কোথায় কেমন দামে পাওয়া যায়।
১০ ঘণ্টা আগে
আজ ১১ জ্যৈষ্ঠ, কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। তাঁর স্মরণে তাঁরই লেখা গান থেকে প্রণয়িনীর সাজসজ্জা নিয়েই থাকছে বিশেষ আয়োজন। গায়ে চাপা রঙের শাড়ি জড়ানো। কপালে খয়েরি টিপের বিন্দু। প্রিয়তমকে বরণের জন্য মালা চন্দনে থালা সাজিয়ে জানালার ধারে অপেক্ষমাণ সে নারী। কল্পনা আরেকটু প্রশস্ত করলে সেই...
১৪ ঘণ্টা আগে