
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ভিডিও তৈরির সুবিধা নিয়ে নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ ‘সোরা’ (Sora) চালু করেছে ওপেনএআই। আপাতত এটি কেবল যুক্তরাষ্ট্র এবং কানাডার আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে আমন্ত্রণভিত্তিক (invite-only) পদ্ধতিতে এটি ব্যবহার করা যাবে।
অ্যাপটিতে যারা প্রাথমিকভাবে অ্যাপে প্রবেশাধিকার পাচ্ছেন, তারা আরও চারজন বন্ধুকে আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন। তবে এখনই অ্যান্ড্রয়েড সংস্করণের বিষয়ে কিছু নিশ্চিত করেনি ওপেনএআই।
অ্যাপটির মূল আকর্ষণ হলো ‘ক্যামিও’ নামের একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যবহারকারী। অন্য ব্যবহারকারীরা চাইলে এই ভিডিও ব্যবহার করে নতুন ক্লিপ তৈরি করতে পারবেন। এসব ভিডিও তৈরিতে ওপেনএআই-এর উন্নত সোরা ২ মডেল ব্যবহার করা যাবে।
তবে, যাঁর চেহারা ব্যবহার করা হবে, তিনিই ভিডিওটির সহ-মালিক (co-owner) হিসেবে বিবেচিত হবেন। প্রয়োজনে ভিডিও মুছে ফেলার বা কারও অ্যাকসেস বাতিল করার পূর্ণ অধিকার থাকবে তাঁর হাতে।
অ্যাপে রয়েছে ‘রিমিক্স’ নামের একটি ফিচার। এটি ব্যবহারকারীদের চলমান ট্রেন্ড এবং ক্লিপগুলোর সঙ্গে সংযোগ গড়ে তুলতে উৎসাহিত করে। তবে প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য সীমা এখন ১০ সেকেন্ড।
নিরাপত্তার জন্য ওপেনএআই কিছু কড়াকড়ি আরোপ করেছে। অ্যাপটিতে সহিংস, অশ্লীল বা চরম কনটেন্ট তৈরির সুযোগ নেই। সেই সঙ্গে জনপ্রিয় ব্যক্তিদের চেহারাও ব্যবহার করা নিষিদ্ধ। তবে ব্যবহারকারীর নিজে ‘ক্যামিও’ আপলোড করে সম্মতি দিলে অন্যরা তা ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপের উন্মোচনের সঙ্গেই এসেছে ‘সোরা ২.০’ মডেল। এটি আগের মডেলের তুলনায় বাস্তবধর্মী ভিডিও তৈরি করতে পারে। সেই সঙ্গে শব্দ ও ভিডিওর সামঞ্জস্য করে একাধিক দৃশ্যসহ জটিল কাহিনি তৈরি করতে পারে। ওপেনএআই বলছে, এটি ভিডিও নির্মাণে চ্যাটজিপিটির মতো বিপ্লব ঘটাতে পারে।
তবে অ্যাপটি ঘিরে সমালোচনাও শুরু হয়েছে। এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওপেনএআই ইতিমধ্যেই স্টুডিও এবং ট্যালেন্ট এজেন্সিগুলোকে সতর্ক করেছে। ওপেনএআই বলছে, তারা যদি আলাদা করে ‘অপ্ট-আউট’ না করে, তাহলে তাদের কপিরাইট কনটেন্টও সোরা-তে ব্যবহৃত হতে পারে।
এ বিষয়ে ওপেনএআই বলছে, এটি ভক্তদের সৃষ্টিশীল অংশগ্রহণ হিসেবে বিবেচিত, যেভাবে মানুষ মিম বা ছবি রিমিক্স করে।
তবে কারও চেহারার ব্যবহার নিয়ে কড়া সীমারেখা টেনেছে প্রতিষ্ঠানটি। কেউ নিজের ‘ক্যামিও’ আপলোড না করলে, তাঁর মুখ এআই দিয়ে তৈরি করে ভিডিও বানানো যাবে না।
ওপেনএআই নিশ্চিত করেছে, অ্যাপটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত হবে। পাশাপাশি প্রো সংস্করণ, ওয়েব অ্যাকসেস ও ডেভেলপার এপিআই চালুর পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

প্রায় এক শতাব্দী আগে, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন দুই বাঙালি যুবক সাইকেলে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এমন এক ইতিহাস গড়েছিলেন, যা শুধু ভ্রমণের নয়—উপনিবেশবাদ, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার ভাবনারও এক অনন্য দলিল। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর নতুন গবেষণায় উঠে এসেছে সেই দুই...
২৫ মিনিট আগে
অনেকে ব্যস্ত কর্মদিবসের ঘুমের ঘাটতি ছুটির দিনে পুষিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। সপ্তাহজুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর ছুটির সকালে দেরি করে ওঠা বেশ আরামদায়ক। মনে হয়, শরীর বুঝি এত দিনের ক্লান্তি পূরণ করে নিচ্ছে। কিন্তু নিয়মিত সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে অনেক বেশি সময় ঘুমানো শরীরের...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী
৭ ঘণ্টা আগে
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ...
৯ ঘণ্টা আগে