
ক্ষতিকর এমন চার শতাধিক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারে ফেসবুক ব্যবহারকারীদের ইউজার নেম-পাসওয়ার্ড চুরি হতে পারে। এই অ্যাপগুলো সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করেছে ফেসবুক। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
গতকাল শুক্রবার মেটা জানায়, তারা এই বছর অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৪০০টিরও বেশি ক্ষতিকর অ্যাপস শনাক্ত করেছে। এই অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে। নিরাপত্তার স্বার্থে ক্ষতিকর অ্যাপগুলো ডাউনলোড না করতে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। অ্যাপল এবং গুগলকেও অ্যাপগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে জানানো হয়েছে।
অ্যাপল জানায়, ৪০০টি ক্ষতিকর অ্যাপসের মধ্যে ৪৫টি তাদের অ্যাপ স্টোরে ছিল, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিকর অ্যাপগুলো গুগলও সরিয়ে নিয়েছে।
এই ক্ষতিকর অ্যাপগুলোর মধ্যে বিভিন্ন ফটো এডিটর, মোবাইল গেমস ও হেলথ ট্র্যাকার অ্যাপ রয়েছে।
মেটার থ্রেট ডিসরাপশন ডিরেক্টর ডেভিড আগ্রানোভিচ বলেছেন, ‘এ ধরনের অ্যাপগুলো কতটা জনপ্রিয় সেটি সাইবার অপরাধীরা জানে। তারা একই ধরনের থিম ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও তথ্য চুরি করে থাকে।’
এ ধরনের অ্যাপগুলো ডাউনলোড করার পর ফেসবুকে লগইন করতে বলা হয়। এভাবে তারা ফাঁদে ফেলে ব্যবহারকারীদের ইউজার নেম ও পাসওয়ার্ডের তথ্য চুরি করে।

চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ মিনিট আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
২ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
১৮ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
২০ ঘণ্টা আগে