
বাংলাদেশি বংশোদ্ভূত এক আইনজীবীকে বিয়ে করেছেন জনপ্রিয় মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান নাইজেল এনজি ওরফে আংকেল রজার। চলতি বছরের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সম্প্রতি ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, কনে সাবরিনা আহমেদ বাংলাদেশি-আরব বংশোদ্ভূত একজন মার্কিন আইনজীবী। বর্তমানে তিনি মিয়ামিতে কর্মরত। সাবরিনা ফ্যাশন ম্যাগাজিন ভোগকে জানান, মিয়ামিতেই প্রথমবার নাইজেলকে দেখেন তিনি। পরে একটি ডেটিং অ্যাপে পরিচয়। ২০২২ সালে বোস্টন বিমানবন্দরে তাঁদের প্রথম দেখা। এই প্রথম সাক্ষাৎকে দুজনই মজা করে ‘নিয়তির অভিশাপ’ বলে বর্ণনা করেছেন।
সাবরিনা বলেন, তাঁর এক বন্ধু প্রথমে তাঁকে নাইজেলের কনটেন্ট দেখান। তিনি নাইজেলকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই বলে যে, ‘এই লোকটা ভাত নিয়ে কৌতুক করে।’ সাবরিনা জানান, শুনে তার খুব একটা আগ্রহ হয়নি। কিন্তু পরে তার কনটেন্ট দেখে বেশ ভালো লাগে। এবং তিনি বুঝতে পারেন নাইজেল অত্যন্ত রসিক একজন মানুষ, একই সঙ্গে বেশ ‘কিউট’ও তিনি।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে নাইজেল বলেন, ‘২০২৩ সালের মার্চেই আমি বুঝে গিয়েছিলাম, আমি তাঁকে ভালোবাসি এবং সারা জীবন তাঁর সঙ্গেই কাটাতে চাই। এরপরের ইতিহাস সবারই জানা।’
পরে গত বছর এপ্রিলে জাপানের টোকিওতে ইনোকাশিরা পার্কে চেরি ফুল গাছের নিচে সাবরিনাকে বিয়ের প্রস্তাব দেন নাইজেল। পরে, গত বছর শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বাগদানের ঘোষণা দেন নাইজেল।
নাইজেল ও সাবরিনার বিয়ের অনুষ্ঠানে দুজনের আলাদা সংস্কৃতি বেশ গুরুত্ব পেয়েছে। সাবরিনার বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আর নাইজেলের মালয় সংস্কৃতি—উভয়েরই মিশেলে অনুষ্ঠিত হয় তাঁদের তিন দিনব্যাপী বিবাহ অনুষ্ঠান।
আংকেল রজার হলো মালয়েশিয়া-জন্ম কমেডিয়ান নাইজেল এনজি-এর তৈরি এক জনপ্রিয় চরিত্র। কমলা রঙের পোলো শার্ট আর হাফ প্যান্ট পড়ে দক্ষিণ এশীয় স্টাইলে বসে ল্যাপটপে বিভিন্ন রান্নাবান্নার ভিডিওর ভুলভ্রান্তি ধরে বিশ্বজুড়ে কোটি দর্শকের মন জয় করেছেন তিনি। মূলত অতিরঞ্জিত চীনা-মালয়েশিয়ান উচ্চারণ আর অদ্ভুত অঙ্গভঙ্গির জন্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছেন তিনি।
আরও খবর পড়ুন:

প্রায় এক শতাব্দী আগে, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন দুই বাঙালি যুবক সাইকেলে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এমন এক ইতিহাস গড়েছিলেন, যা শুধু ভ্রমণের নয়—উপনিবেশবাদ, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার ভাবনারও এক অনন্য দলিল। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর নতুন গবেষণায় উঠে এসেছে সেই দুই...
১ ঘণ্টা আগে
অনেকে ব্যস্ত কর্মদিবসের ঘুমের ঘাটতি ছুটির দিনে পুষিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। সপ্তাহজুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর ছুটির সকালে দেরি করে ওঠা বেশ আরামদায়ক। মনে হয়, শরীর বুঝি এত দিনের ক্লান্তি পূরণ করে নিচ্ছে। কিন্তু নিয়মিত সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে অনেক বেশি সময় ঘুমানো শরীরের...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী
৮ ঘণ্টা আগে
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ...
১০ ঘণ্টা আগে