গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।
দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।
গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।
রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।
দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।
গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।
তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।
সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য

বিমানবন্দরে পৌঁছেই সঙ্গীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়া—শুনতে বিচিত্র লাগলেও ভ্রমণপিপাসু দম্পতিদের মধ্যে এমন একটি প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই ধারণাটির নাম দেওয়া হয়েছে ‘এয়ারপোর্ট ডিভোর্স’।
১০ ঘণ্টা আগে
মেটাকগনিশন অর্থ চিন্তা নিয়ে চিন্তা করা। এটি হলো উচ্চতর চিন্তন দক্ষতার এমন একটি প্রক্রিয়া, যেখানে একজন মানুষ নিজের চিন্তাভাবনা, শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সম্পর্কে নিজে সচেতন থাকে। শিক্ষাক্ষেত্রে এবং শিশুদের মানসিক বিকাশে এই মেটাকগনিটিভ বা স্ব-প্রতিফলনমূলক দক্ষতাগুলো প্রভাব ফেলে। মেটাকগনিশন...
১৭ ঘণ্টা আগে
নিজের কঠোর পরিশ্রম এবং মেধা দিয়ে সাফল্য অর্জনের পরও কি মনে হয়, ‘আমি হয়তো এর যোগ্য নই, ভাগ্যক্রমে হয়ে গেছে!’ কিংবা সব সময় কি এই ভয়ে থাকেন যে একদিন সবাই ধরে ফেলবে, আপনি আসলে ততটা দক্ষ নন, যতটা তাঁরা ভাবছেন! চমৎকার সব সাফল্য নিজের ঝুরিতে থাকার পরেও নিজেকে একজন ‘প্রতারক’ বা ‘না জেনেই বেশি বুঝি’ মনে করার
১৯ ঘণ্টা আগে
না না, ডিভোর্স বিষয়টিকে যতটা বিপজ্জনক ভাবছেন, ততটা কিন্তু নয়। বিষয়টি খানিক অন্য রকম। ঝামেলা এড়াতে দম্পতিরা ফুডের দিকে ঝুঁকছেন। খাদ্য শুধু বেঁচে থাকার অনুষঙ্গ নয়, এটি মানুষের সংস্কৃতি, লাইফস্টাইল এবং আবেগের সঙ্গেও জড়িত। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দাম্পত্য ও প্রেমের সম্পর্কে ফাটল ধরার পেছনে এক...
২১ ঘণ্টা আগে