Ajker Patrika

অলিভ অয়েল ত্বক কোমল রাখে

শারমিন কচি
অলিভ অয়েল ত্বক কোমল রাখে
শারমিন কচি। ছবি: সংগৃহীত

প্রশ্ন: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চুল রিবন্ডিং করার মতো সিল্কি ও মজবুত করা যায়? চুল পড়া রোধের পদ্ধতিগুলো জানাবেন।

মালিহা, ঢাকা

উত্তর: অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহারে চুল সিল্কি হবে এবং চুলের জেল্লা বাড়বে। অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যাবে। প্রথমে চুল শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর চুল ৮০ ভাগ শুকিয়ে নিন। তারপর অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এটি মাথার ত্বকে ব্যবহারের প্রয়োজন নেই। এই জেল চুলে কন্ডিশনারের কাজ করবে। এটি চুলের দৈর্ঘ্য বুঝে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে পানিতে ধুয়ে নিন।

প্রশ্ন: ত্বক পেলব রাখার জন্য কোন ধরনের প্যাক ব্যবহার করতে পারি? কী কী অভ্যাস তৈরি করতে হবে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে?

অলিমা সাবেরা, নওগাঁ

উত্তর: ত্বক পেলব রাখতে এখন থেকে প্রতিদিন রাতে অলিভ অয়েল এবং গোলাপজল ভালোভাবে মিশিয়ে মুখে দেবেন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পাকা টমেটোর প্যাক খুবই উপকারী। পাকা টমেটো পেস্টের সঙ্গে ২ চামচ টক দই এবং ১ চামচ মধু মিশিয়ে মুখে দিন। আধ শুকনো হয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত