চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শারীরিক সৌন্দর্য অন্যতম প্রধান যোগ্য়তা। বলিউড তারকাদের ওপর সৌন্দর্যের এই মানদণ্ডের বড় চাপও রয়েছে। অনেকে এই চাপের কাছে নতি স্বীকার করে নিজেদের স্বাভাবিক চেহারায় পরিবর্তন আনার জন্য কসমেটিক সার্জারির পথ বেছে নেন। তবে কয়েকজন অভিনেত্রী সাহসিকতার সঙ্গে নিজেদের অবস্থানে অটল থেকেছেন। এখনো আছেন।
কসমেটিক সার্জারি নিয়ে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন, তিনি মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য বোটক্স ইনজেকশন নেওয়ার বিপক্ষে। কারণ, তিনি আত্মরক্ষা এবং প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাসী। অন্যদিকে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতও প্রাকৃতিক সৌন্দর্যকে গ্রহণ করার বিষয়ে একটি জোরালো বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছেন। একটি ইনস্টাগ্রাম ভিডিওতে অভিনেত্রী মেকআপ বা ফিল্টার ছাড়াই উপস্থিত হয়েছেন এবং প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তাঁর ভাবনা শেয়ার করেছেন।
অভিনেত্রী এই ফিল্টারবিহীন মুহূর্তকে বিনোদন জগতে কসমেটিক সার্জারি নিয়ে ক্রমবর্ধমান চলের বিরুদ্ধে কথা বলার জন্য ব্যবহার করেছেন। তিনি প্রাকৃতিক সৌন্দর্যকে গ্রহণ করা এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং বোটক্স ও ফিলারের অতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।
শুধু এঁরাই নন, বি টাউনে আরও অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁরা ইন্ডাস্ট্রির চাপ থাকা সত্ত্বেও প্লাস্টিক সার্জারি করাতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের খাঁটি সত্তাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। জেনে নিন তাঁদের সম্পর্কে—

আলিয়া ভাট মা হওয়ার পর অনেক ওজন কমিয়েছেন। তাঁকে প্রায়শই তাঁর বাঁকা হাসির জন্য ট্রল করা হয়। নিন্দুকেরা এতটাই চরম পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করেন এবং ট্রোল ও সমালোচকদের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ‘কে কী বলছে জানি না। কিন্তু আমি কোনো কসমেটিক সার্জারি করাইনি।’

যামী গৌতম জানিয়েছেন, নাক নিয়ে প্রায়ই তাঁকে কথা শুনতে হয়। অনেকে বলে সার্জারি করে এটা ঠিক করতে। একজন তো বলেই বলেছিলেন, তাঁর নাক দেখতে পাকোড়ার মতো!’ কিন্তু এই অভিনেত্রী জন্মগতভাবে প্রাপ্ত সৌন্দর্যের ওপর ছুরি কাঁচি চালাতে চাননি কখনোই।

বলিউডের ফ্যাশনিস্তা সোনম কাপুর শুধু তাঁর অসাধারণ স্টাইলের জন্যই নন, বরং তাঁর নিখুঁত চেহারার জন্যও প্রশংসিত। যদিও এমন খবর ছিল যে তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন, অভিনেত্রী তাঁর ‘মোটা থেকে ফিট’ হওয়ার যাত্রা ছাড়া আর কোনো বিষয়ে শারীরিক পরিবর্তন করেননি বলেই জানা যায়।

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা গর্বের সঙ্গে তাঁর স্বাভাবিক রূপান্তরের যাত্রার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কোনো প্লাস্টিক সার্জারির সাহায্য না নিয়ে শুধু নিজের নিষ্ঠার মাধ্যমে তিনি ৩০ কেজি ওজন কমিয়েছেন এবং ফিট হয়েছেন।

শ্রদ্ধা কাপুরের অসাধারণ সৌন্দর্য সম্পূর্ণ প্রাকৃতিক; কারণ, তিনি কখনো কোনো কসমেটিক সার্জারি বা ইনজেকশন নেননি। এই অভিনেত্রী নিখুঁত মুখাবয়ব এবং এক মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী, যা তাকে বলিউডে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

একটা মানুষ এত সুন্দর হয় নাকি! একথা কৃতি স্যানন প্রায় রোজই শোনেন। কিন্তু একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্লাস্টিক সার্জারি তিনি কখনোই সমর্থন করেন না। তিনি বলেন, ‘আমি প্লাস্টিকের পুতুল হতে চাই না!’

চাইলে গায়ের রং পরিবর্তন করতে পারতেন, চোখ, ঠোঁট, নাক—সবই পাল্টাতে পারতেন; কিন্তু করেননি। রাধিকা বলেন, ‘তুমি যা-ই করো না কেন; যত দিন যাবে, ততই বয়স বাড়বে। আর একদিন তুমি ঠিকই মারা যাবে।’
সূত্র: ভাস্কর, ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য

চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৪ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
২০ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
১ দিন আগে