টি ব্যাগ দিয়ে চা তৈরির পর অধিকাংশ সময় সেটি চলে যায় ময়লার ঝুড়িতে। আপনার ব্যবহৃত টি ব্যাগটি ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে নতুনভাবে ব্যবহার করতে পারেন। এতে লাভ আপনারই হবে। এই যেমন, ব্যবহৃত টি ব্যাগের চা-পাতা টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। বিশেষ করে গোলাপ বা ফার্নের মতো অম্লীয় মাটি পছন্দ করে এমন গাছের জন্য এটি উপকারী। আবার ডাস্টবিন, পোষা প্রাণীর থাকার জায়গায় বা ফ্রিজে ব্যবহৃত টি ব্যাগ রেখে দিতে পারেন। এগুলো দুর্গন্ধ দূর করে, পরিবেশকে সতেজ রাখতে সাহায্য করে। এ ছাড়া আরও অনেক কাজে লাগে ব্যবহৃত টি ব্যাগ। জেনে নিন ঝটপট–
বাগানের মাটিতে যেসব জায়গায় ঘাস নেই, সেখানে বায়োডিগ্রেডেবল বা জৈব পচনশীল টি ব্যাগ রেখে তার ওপর ঘাসের বীজ ছড়িয়ে দিন। এটি বীজকে জায়গামতো গজাতে সাহায্য করে। আপনি চাইলে শুধু চা-পাতাও ব্যবহার করতে পারেন।
ব্যবহৃত চা-পাতা একটি বাটিতে নিয়ে তার সঙ্গে অন্তত এক চা-চামচ মধু মেশান। এরপর হালকা হাতে গোলাকারভাবে মুখে ম্যাসেজ করতে পারেন। পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক আগের থেকে অনেক সতেজ আর উজ্জ্বল দেখাবে।
ব্যবহৃত টি ব্যাগ কয়েক মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর চোখের ওপর ৫ মিনিট রেখে বিশ্রাম নিন। চোখের ফোলাভাব কমাতে এই উপায়টি বেশ কার্যকর।

টি ব্যাগ ঠান্ডা করে রোদে পোড়া স্থানে কয়েক মিনিট ধরে রাখুন। রোদে পোড়া ত্বকে এটি আরাম দেবে। পোকামাকড়ের কামড়ের ফলে ত্বকে যে জ্বালা সৃষ্টি হয় তাও কিছুটা কমাতে সহায়তা করে এই টোটকা।
হাঁড়ি-পাতিলে অনেক বেশি তেল ও দাগ জমে থাকলে সেগুলোয় ব্যবহৃত টি ব্যাগ রেখে গরম পানি দিয়ে পূর্ণ করে রাখুন আধাঘণ্টা। চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড জমে থাকা তেল চর্বি নরম করতে সাহায্য করে। যার ফলে পরিষ্কার করা সহজ হয়।

ভেজা টি ব্যাগ দিয়ে জানালার কাঁচ বা আয়না মুছে নিন। পরে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন। অথবা অবশিষ্ট চায়ের পানি স্প্রে বোতলে ভরে গ্লাস ক্লিনার হিসেবেও ব্যবহার করতে পারেন।
পানি ফোটানোর সময় এক দুই মিনিট টি ব্যাগ ডুবিয়ে রাখুন। এরপর সেই পানি দিয়ে ভাত বা অন্য কোনো শস্য রান্না করতে পারেন। এতে খাবার হালকা সুগন্ধযুক্ত হয়।
নামি-দামি বাথ সল্টের পরিবর্তে গোসলের পানিতে কয়েকটি টি ব্যাগ ভিজিয়ে নিন। বিশেষ করে ক্যামোমাইল বা ডেইজি, জুঁই ফুল বা পুদিনা চায়ের টি ব্যাগ ব্যবহার করলে আরও মনোরোম সুগন্ধ পাওয়া যায়। এগুলো ত্বকের জন্য উপকারী।
এক কাপ গরম পানিতে তিন বা চারটি ব্যবহৃত টি ব্যাগ ভিজিয়ে রাখুন। চুলে শ্যাম্পু ও কন্ডিশনার করার পর শেষ ধাপে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পানি দিয়ে আর ধোয়ার প্রয়োজন নেই।
ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে তাতে কয়েক ফোঁটা আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল যোগ করুন। এরপর আলমারি, ড্রয়ার বা কাপড় রাখার জায়গায় রেখে দিন। এটি প্রাকৃতিক এয়ার ফ্রেশনারের মতো কাজ করবে।
সূত্র: হাউ স্টাফস ওয়ার্কস

মানসিক ক্লান্তির অনুভূতি রাতারাতি হয় না। এটি ধীরে ধীরে শরীরে ও মনে বাসা বাঁধে। অনেক সময় একে সাধারণ মানসিক চাপ, ক্লান্তি কিংবা জীবনের ব্যস্ত কোনো সময়ের স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করি আমরা। সময়ের সঙ্গে সঙ্গে এটি আমাদের কর্মশক্তি, মনোযোগ, মেজাজ এবং এমনকি শারীরিক স্বাস্থ্যের ওপর এমন প্রভাব...
৪ ঘণ্টা আগে
কেবল ধুলোবালি কম থাকার কারণেই কি ব্রিটেনের বাড়িগুলোর অন্দর এত ঝকঝকে আর স্বাস্থ্যকর থাকে? একেবারেই তা নয়। ঘরের পরিচ্ছন্নতায় তাঁরা ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলেছেন। এই সমস্ত কাজ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে এবং কিছু কাজ করতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।
৬ ঘণ্টা আগে
ফার্মেসির তাকে সাজানো হাজারো পণ্যের ভিড়ে লেবেল দেখে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে পড়ি। কোথাও লেখা এসপিএফ ১৫, কোথাও ৩০ বা ৫০+, ব্রড স্পেকট্রাম, ওয়াটার-রেজিস্ট্যান্ট কিংবা ‘রিফ-সেফ’। কিন্তু ত্বক সুরক্ষার পাশাপাশি এই সানস্ক্রিনগুলো আমাদের পরিবেশ, সমুদ্রের জীববৈচিত্র্য এবং প্রাণিকুলের ওপর কী প্রভাব...
৮ ঘণ্টা আগে
বর্ষার টানা বৃষ্টি মানুষের দৈনন্দিন জীবনে বাধা তৈরি করে। তেমনি শখের বারান্দা বা ছাদবাগানের সবুজ গাছগুলোর জন্য তা সব সময় আনন্দের বার্তা না-ও আনতে পারে। বর্ষাকালে ইনডোর প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যায়, কাণ্ড ঝুলে পড়ে এবং টব থেকে একধরনের ভ্যাপসা বা পচা গন্ধ বের হয়।
১০ ঘণ্টা আগে