
বিশ্বকাপ ফাইনাল দেখার তোড়জোর চলছে। নিজ বাড়িতে সবাই মিলে বা বন্ধুর বাড়িতে বসেই অনেকে খেলা দেখবেন বলে ঠিক করেছেন। খেলা দেখাকে কেন্দ্র করে ওয়ান ডিশ পার্টিরও আয়োজন আছে। রান্নাঘরে চলছে স্ন্যাকস তৈরির পরিকল্পনা। ফলে একটা উৎসবের আমেজ। আপনি যদি আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন, তবে এই লেখা আপনার জন্যই। জার্সি হোক বা আর্জেন্টিনা থিমের শাড়ি বা কুর্তি; গায়ে তো উঠবেই। ফলে বড়সড় একটা পরিকল্পনা সেরে ফেলতে পারেন দ্রুতই।
ফ্যাশনে সাদা ও নীলকে বলা হয় ‘গুড কম্বিনেশন’। ফলে আর্জেন্টিনার সমর্থক হওয়ায় আপনি এরই মধ্য়ে উৎড়ে গেছেন। বিশেষ করে নারী ফুটবলপ্রেমীদের জন্য এই রঙের কম্বিনেশনে নিজেকে সাজিয়ে তোলার দারুণ সব সুযোগ রয়েছে। আর্জেন্টাইন নারীদের মতো বা বাংলাদেশি স্টাইলে আকাশী-সাদায় নিজেকে অনন্য করে তুলতে কেমন পোশাক পরবেন ও কীভাবে সাজবেন তা এ ঝলকে দেখে নিন।
ফিউশন শাড়ি: নীল-সাদা কম্বিনেশনের প্রিন্টেড বা টাই-ডাই শাড়ি বেছে নিতে পারেন। শাড়ির পাড় বা আঁচলে আর্জেন্টিনার পতাকার সূর্য বা ফুটবলের মোটিফ থাকলে তা দেখতে দারুণ লাগবে। এর সঙ্গে নেভি ব্লু বা রয়্যাল ব্লু রঙের স্লিভলেস ব্লাউজ চমৎকার মানাবে।
ক্যাজুয়াল ও স্পোর্টি লুক: আর্জেন্টিনার অফিশিয়াল হোম জার্সি বা স্কাই ব্লু রঙের টি-শার্টের সঙ্গে সাদা জিন্স, স্কার্ট কিংবা ডেনিম শর্টস পরতে পারেন। একটু ট্রেন্ডি লুকের জন্য ওভারসাইজড সাদা শার্টের ভেতর আকাশি ক্রপ টপও ট্রাই করতে পারেন।
ট্রেডিশনাল কুর্তি বা সালোয়ার-কামিজ: সাদা কুর্তির সঙ্গে আকাশি রঙের ওড়না এবং প্যান্ট, অথবা পুরো আকাশী-সাদা কম্বিনেশনের থ্রি-পিস পরতে পারেন।

স্পোর্টি লুক আনতে চোখটাকেই বেশি প্রাধান্য দিতে হবে। চোখে গ্ল্যামারাস লুক আনতে গাঢ় নীল বা আকাশি রঙের আইলাইনার বা কাজল ব্যবহার করতে পারেন। চোখের পাতায় হালকা সাদা শিমার বা গ্লিটার দিলে খেলা দেখার আমেজ দ্বিগুণ হবে। গাল ও ঠোঁটে একদম ন্যাচারাল বা ন্যুড টোনের মেকআপ রাখুন, যাতে চোখের বা পোশাকের নীল-সাদা রঙটি সবচেয়ে বেশি হাইলাইট হয়। চাইলে গালে আর্জেন্টিনার পতাকার ছোট একটি ট্যাটু বা পেইন্টিংও এঁকে নিতে পারেন। সবশেষে নখে সাদা নেইলপলিশ দিয়ে তার ওপর নীল রঙের স্ট্রাইপ বা ফুটবলের ডিজাইন করে নিতে পারেন।
চুল খোলা রাখতে চাইলে একপাশে বেণি করে বা টুইস্ট করে আলতো করে ক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন। স্পোর্টি লুকের জন্য উঁচু করে পনিটেইল বা ফ্রেঞ্চ বেণি করা যেতে পারে, যা খেলা উপভোগ করার সময় আপনাকে আরামও দেবে। বব কাট চুল হলে একেবারে কার্ল করে নিতে পারেন।
খুব বেশি গয়না না পরলেই ভালো। তাহলে আরামটা বজায় থাকবে। খুব বেশি হলে পোশাকের সঙ্গে ম্যাচিং করে বড় গোল পুঁতির গাঢ় নীল বা আকাশি রঙের মালা পরা যেতে পারে। হাতে পরতে পারেন মেটাল বা সুতোর নীল-সাদা ব্রেসলেট। গ্রুপ ছবি তোলার আগে চুলে বা মাথার ওপর স্টাইলিশ সাদা ফ্রেমের সানগ্লাস রাখলে বেশ স্মার্ট ও স্পোর্টি দেখাবে। সাথে একটি সিম্পল মেটালিক চেইনের হাতঘড়ি পরলেও দারুণ লাগবে।

ভোরের মিষ্টি আলো আর হালকা হাওয়ায় দিনের শুরুটা কার না ভালো লাগে! তবে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার মতোই সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে ঘরের জানালাগুলো পুরোপুরি খুলে দেওয়া। সারা রাতের বদ্ধ পরিবেশের পর সকালে জানালা খোলার অভ্যাস শুধু ঘর সতেজই করে না, বরং আমাদের শারীরিক ও...
১৯ মিনিট আগে
সাজসজ্জা যাই করুন না কেন, ঘুমানোর আগে মেকআপ ঠিকঠাক তোলা না হলে পরবর্তী সময়ে ত্বকের ভোগান্তির অন্ত থাকে না। মনে রাখতে হবে, শুধু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেওয়াই মেকআপ তোলার জন্য যথেষ্ট নয়। মেকআপের পরত যদি ত্বকে বুলিয়ে নেওয়ার অভ্যাস থাকে তাহলে শুধু মেকআপ রিমুভার বা ফেসওয়াশে ভরসা রাখাই যথেষ্ট নয়। তাহলে...
১৬ ঘণ্টা আগে
সকালে এক কাপ গরম চা বা কফি। অনেকের কাছে এটাই দিনটা চমৎকার কেটে যাওয়ার একটা দারুণ শুরু বলে মনে হয়। এই এক কাপ গরম পানীয় দিয়ে দিন শুরু করা আমাদের অনেকের নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে শীতের দিনে ধোঁয়া ওঠা পানীয় শরীরে এক মুহূর্তে চাঙা ভাব এনে দেয়।
২০ ঘণ্টা আগে
ত্বক মুহূর্তে উজ্জ্বল, প্রাণবন্ত ও দাগহীন করতে রূপচর্চার জগতে এখন নতুন ক্রেজ গ্লোয়িং স্কিন আইভি ড্রিপ। কসমেটিক ক্লিনিক ও বিউটি পারলারগুলোতে বড় বড় বিজ্ঞাপন দিয়ে দাবি করা হচ্ছে, কোনো প্রকার নাইট ক্রিম, সিরাম বা ফেশিয়াল না করে, স্রেফ স্যালাইনের মতো একটি ইনফিউশনের মাধ্যমে
১ দিন আগে