
ঝিরিঝিরি বৃষ্টি, জানালার কাচে জমে আছে বৃষ্টির ফোঁটা। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো বাজছে হালকা মিউজিক। বৃষ্টিভেজা এমন পুরো একটি দিনে প্রিয় মানুষটির পাশে থাকার চেয়ে রোমান্টিক আর কীই-বা হতে পারে! বৃষ্টি মানেই ঘরের কোণে বন্দী হয়ে বসে থাকা নয়, বরং এই সুন্দর মেঘলা আবহাওয়ায় প্রিয়জনের সঙ্গে কাটিয়ে দিতে পারেন জীবনের অন্যতম সেরা কিছু মুহূর্ত। ডেটিং মানেই বড় কোনো আয়োজন হতে হবে এমনটি নয়; বরং শ্রাবণে ঘরে হোক কিংবা বাইরে—দুজনের ছোট ছোট কিছু খুনসুটি ও মিষ্টি মুহূর্তই সেরা হয়ে উঠতে পারে। এমন বৃষ্টির দিনে, মেঘের ডাক আর ঝিরিঝিরি হাওয়ায় শুধু আবহাওয়া বদলায় না, বদলে দেয় মনের চাওয়াকেও। যান্ত্রিক নাগরিক জীবনের ব্যস্ততা এক পাশে সরিয়ে এই বর্ষায় প্রিয়জনকে নিয়ে মেতে ওঠার মতো কিছু রোমান্টিক ডেট আইডিয়া জেনে নিতে পারেন।

বৃষ্টির দিনে দুজনেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে ছুটি দিন। বৃষ্টি আপনার পুরো দিনের পরিকল্পনা নষ্ট করেছে—এ কথা ভুলে যান। সারা সপ্তাহ, সারা মাস হয়তো দুজনই ব্যস্ত ছিলেন। অনেক কথা জমে থাকতে পারে, যা বলি বলি করে হয়তো বলা হয়ে ওঠেনি। বৃষ্টির দিনটি হতে পারে দুজনের সেই না-বলা কথা বলে ওঠার সময়। কোনো তাড়া নেই, নেই কোনো ব্যস্ততা। ঠান্ডা দিনে প্রিয়জনের উষ্ণ সান্নিধ্যে দুজন দুজনের মনের দুয়ার খুলে দিতে পারেন। এতে প্রশান্তি বিরাজ করবে। একে অপরকে আরও গভীরভাবে জানার চেষ্টা করতে পারেন।

বাইরে বের হওয়ার পরিকল্পনা না থাকলে চা-কফি তৈরি করে একসঙ্গে বসে বৃষ্টি দেখতে দেখতে দুজনে সময় কাটাতে পারেন। শৈশবের মজার কোনো গল্প ভাগ করে নিন, অথবা ভবিষ্যৎ নিয়ে আপনাদের লক্ষ্য ও স্বপ্নের বিষয়ে আলোচনা করুন। ডেটিংয়ের এই সহজ অথচ অর্থবহ উপায়টি আপনাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। এ ছাড়া এমন দিনে ঘরে বসে প্রিয়জনের সঙ্গে খেলতে পারেন দাবা, উনো, লুডু। হালকা নাশতা হিসেবে মুড়ি, পপকর্ন, স্যুপ, পাকোড়া হলে তো কথাই নেই।

অনেকে রয়েছেন, যাঁরা ব্যস্ততার কারণে রান্নাঘরে সেভাবে ঢুঁ মেরেও দেখার সময় পান না। এমন বৃষ্টির দিনে সঙ্গীর সঙ্গে রান্নাঘরে চলে যেতে পারেন। নিজে রান্না করুন বা সঙ্গীকে সাহায্য করুন। দুজন মিলে মজার কিছু রান্না করে ফেলুন। তা হতে পারে খিচুড়ি আর মাছ ভাজা কিংবা গরম-গরম স্যুপ বা পাস্তা। বাঙালি আর বৃষ্টি মানেই গরম-গরম খিচুড়ির সুবাস। তবে এবার রান্নাটা একার নয়, হোক দুজনের। রান্নাঘরে পছন্দের মিউজিক চালিয়ে দুজনে মিলে কেটে ফেলুন পেঁয়াজ-মরিচ, মেখে নিন ইলিশ। একে অপরকে কাজে সাহায্য আর রান্নার প্রতিটি ধাপে লেগে থাকুক দুজনের খুনসুটি।
রোমান্টিক আবহ আনতে, ঘরের লাইট নিভিয়ে মোমবাতির আবছা আলোয় একসঙ্গে সেরে নিতে পারেন রাতের খাবার। নিজেদের তৈরি সেই খাবার ডাইনিং সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে, সঙ্গীকে এদিন খাইয়ে দিতেই পারেন। ব্যাকগ্রাইন্ডে হালকা করে চালিয়ে দিতে পারেন পছন্দের গান বা সুর।
বাইরে চলুক বৃষ্টি আর ঘর থাকুক আধো আলো। লিভিং বা শোয়ার ঘরে আরামদায়ক ও রোমান্টিক পরিবেশ সৃষ্টি করতে প্রথমে চারপাশ অন্ধকার করে, কিছু মোমবাতি জ্বালিয়ে ও সুগন্ধি ছড়িয়ে দিন। এবার কোনো ক্ল্যাসিক রোমান্টিক সিনেমা বা দুজনের পছন্দের কিংবা এখনো না দেখা নতুন কোনো রোমান্টিক মুভি দেখে নিতে পারেন। এ সময় চাদরের ওমে জড়িয়ে রাখতে পারেন আপনার প্রিয়জনকে।
আপনার ঘরকেই আরামদায়ক স্পার মতো করে সাজিয়ে তুলুন। সুগন্ধি ছড়িয়ে দিন, মোমবাতি জ্বালান, মৃদু ও প্রশান্তিদায়ক সুরের আবহ তৈরি করে নিন। এবারে একসঙ্গে সেরে নিন স্কিন ও বডিকেয়ার। সারা সপ্তাহের ব্যস্ততার পর দুজনেই তো একটু বিশেষ যত্ন ও আরাম পাওয়ার যোগ্য!
বৃষ্টিভেজা এমন দিন বাইরে উপভোগ করার পরিকল্পনা থাকলে আরামদায়ক কোনো ক্যাফেতে বসে কফি ও ব্রাউনি কিংবা নিজেদের পছন্দের খাবার নিয়ে আড্ডা দিতে পারেন। বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ আর সঙ্গে প্রিয়জন। মন খুলে কথা বলার জন্য এটি চমৎকার পরিবেশ।
সঙ্গীকে সঙ্গে করে গাড়িতে বেরিয়ে পড়ুন। প্রিয় গানগুলোর একটি প্লে-লিস্ট তৈরি করে গাড়ির স্টিয়ারিং ধরুন আর দুজনে ছুটে চলুন শহরের কোলাহলমুক্ত কোনো সুনসান রাস্তা ধরে।

কোনো পার্কে বা লেকের পাড়ে, দুজনে মিলে এক ছাতা মাথায় দিয়েই হাঁটুন। যদি মন চায়, সব নিয়ম ভেঙে একসঙ্গে বৃষ্টির প্রথম ছোঁয়ায় ভিজতে পারেন কিছুক্ষণ। দুজনে হাত দুটো শক্ত করে ধরে রাখুন। এই ঠান্ডা আবহাওয়ায় যা দেবে এক অদ্ভুত ওম।
বর্ষার ডেটিং শুধু রোমান্স নয়, এতে থাকে যত্নের বিষয়ও। যেমন বৃষ্টিতে ভিজলে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে, তাই পরিকল্পনায় একটু সচেতনতা জরুরি। কোথায় যাবেন, কীভাবে সময় কাটাবেন—এই ছোটখাটো পরিকল্পনাগুলোই পুরো অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। সব মিলিয়ে, বর্ষা আসলে শুধু ঋতু নয়, এটা একটা অনুভূতিও বটে। আর সেই অনুভূতিকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে আপনার সম্পর্কও পেতে পারে নতুন এক মাত্রা।
সূত্র: কিউপিড অ্যান্ড কাডেলস এবং অন্যান্য

উনিশ শতকের সেই অদ্ভুত ও কিছুটা বিকৃত কৌতূহল কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। আধুনিক যুগে এসে সেই আগ্রহই জন্ম দিয়েছে এক নতুন আন্তর্জাতিক ভ্রমণ ধারা, যাকে বলা হচ্ছে ডার্ক ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ও থ্রিল-সন্ধানী একদল ভিন্নধর্মী পর্যটক এখন আর সমুদ্রসৈকত বা কোনো বিখ্যাত শহরের রাস্তায় ঘোরে না। তাদের...
১৪ ঘণ্টা আগে
একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
১৭ ঘণ্টা আগে
ভ্রমণপ্রেমী নারীরা আজকাল বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে ট্য়ুরে যাচ্ছেন। আমাদের নারীভিত্তিক অনেক ট্রাভেল গ্রুপ বিশ্বস্ততা অর্জন করেছে এরই মধ্যে। তবে প্রথমবারের মতো অচেনা মানুষদের সঙ্গে গ্রুপে ভ্রমণে গেলে আনন্দ বজায় রাখার পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু বিষয় মেনে চলতে হবে।
২১ ঘণ্টা আগে
অবশেষে এ বছর মিনমিনে উচ্চারণে কর্তৃপক্ষ ঘোষণা করল, ‘সমাপ্ত’। এই একটি শব্দ শোনার জন্য পৃথিবীর মানুষদের অপেক্ষা করতে হয়েছে ১৪৪ বছর। খুব জাঁকজমক করে উদ্বোধনও করা হলো। অথচ আজও শেষ হয়নি এর নির্মাণকাজ। যাঁর হাত ধরে শুরু হয়েছিল, সেই বিশ্বখ্যাত স্থপতি আন্তোনি গাউদিও গত হয়েছেন; তা-ও এক শতাব্দী হয়ে গেছে।
১ দিন আগে