প্রশ্ন: আমার নখ খুব পাতলা। একটু বড় হলেই ভেঙে যায়। নখের এই ভঙ্গুরতা দূর করতে কী করতে পারি?
বেবি আক্তার, কুষ্টিয়া
রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল লাগিয়ে নিতে হবে। পানির কাজে গ্লাভস ব্যবহার করুন। এ ছাড়া নখে পানি কম লাগাবেন। পানির কাজ শেষে সব সময় হাতে হ্যান্ড ক্রিম বা লোশন ব্যবহার করবেন। কাজ না হলে কসমেটোলজিস্টদের সঙ্গে দেখা করে তাঁদের পরামর্শে চলুন।
প্রশ্ন: শেভ করার পর রেজার বাম্প হয়। কোনো কোনো বাম্প বড় হয় এবং একসময় পেকে যায়। কিন্তু এসব বাম্প সেরে যাওয়ার পরও কালো দাগ থেকে
যায়। কী করতে পারি এই দাগ দূর করতে?
পিয়াল সাহা, ঢাকা
হেয়ার ফল লাইনের উল্টো দিকে শেভ করবেন না। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নেবেন। এরপর আফটার শেভ লোশন ও লাইট ময়েশ্চারাইজার বা সান ব্লক লাগিয়ে নিতে হবে। দাগগুলো দূর করার জন্য স্টেরয়েড, লেড ফ্রি সেফ স্পট রিমুভিং ক্রিম, ফেইসওয়াশ, সেরাম, ফেস প্যাক ব্যবহার করতে হবে। সঙ্গে বিউটি ক্লিনিক থেকে বায়োহাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্ট করিয়ে নিলে দ্রুত ফল পাবেন।
প্রশ্ন: শীত এলেই চুল খুব বেশি শুষ্ক হয়ে পড়ে। আগা ফেটে যায়। শুষ্ক চুলের জন্য কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত?
বিলকিস আক্তার, বরিশাল
শীতকালে রোজ শ্যাম্পু করা দরকার চুল ও মাথার ত্বকের ধরন বুঝে। শ্যাম্পু শেষে কন্ডিশনার, সেরাম অবশ্যই লাগাতে হবে। সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করার আগে মাথার ত্বকে তেল ম্যাসাজ করে নিতে হবে। নিয়মিত পারলারে গিয়ে হেয়ার স্পা, প্রোটিন থেরাপি নিলে এ সমস্যা আর থাকবে না।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
২৪ মিনিট আগে
যে অঙ্ককে এড়িয়ে চলতে আমরা এত কসরত করি, সেই অঙ্কের শক্তির ওপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছে আধুনিক সভ্যতার প্রযুক্তিগত রাজত্ব। কেউ গণিতকে বলে বিমূর্ত বা জটিল হিসাবের বিজ্ঞান, আবার কারও কাছে এটি স্রেফ সংখ্যা আর সূত্রের গোলকধাঁধা। তবে এই গোলকধাঁধাকে জয় করা শীর্ষ বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক...
৪ ঘণ্টা আগে
অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
৮ ঘণ্টা আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৯ ঘণ্টা আগে