রাতে হঠাৎ যদি বাড়িতে অতিথি আসেন, তাহলে রাত্রিভোজের আয়োজন তো করতেই হয়। এই গরমে গরু বা খাসির মাংস খেয়ে খুব একটা আরাম পাওয়া সম্ভব নয়। তাই হালকা কিছুই রান্না করুন। আপনাদের জন্য ডিমের পোলাওয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
বাসমতি চাল ৫০০ গ্রাম, মুরগির ডিম ৪টা, ইলিশ মাছের ডিম ৪টা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা-রসুনবাটা এক টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, এলাচ ও দারুচিনি ২ পিস করে, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, মিঠা আতর ২ ফোঁটা, কাঁচা মরিচ ৫-৬টা।
বাসমতি চাল ধুয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখুন। এবার হাঁড়িতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে সামান্য পানি দিন। পরে আদা-রসুনের বাটা, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে ইলিশ মাছের কাঁচা ডিম ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট ঢাকনাসহ রান্না করুন। এবার সেদ্ধ মুরগির ডিম দিয়ে রান্না করুন। পরে দুই রকমের ডিম অন্য বাটিতে উঠিয়ে রাখুন। তারপর সেই হাঁড়িতে এলাচ ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। পরে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে লবণ, গুঁড়া দুধ ও ঘি দিয়ে আবারও ফুটে উঠলে চাল দিন। ঢাকনাসহ রান্না করুন। সেদ্ধ হলে চুলার তাপ কমিয়ে দমে বসান। হয়ে এলে ডিম ওপরে দিয়ে আরও পাঁচ মিনিট দমে রান্না করুন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের পোলাও।

শ্রাবণের রিমঝিম বৃষ্টি দিনে বড় দ্বিধা তৈরি হয় আলমারির সামনে দাঁড়িয়ে—‘আজ কোন পোশাক পরব?’ বৃষ্টির দিনে ফ্যাশনেবল পোশাক পরার চেয়ে বরং কোন পোশাক পরলে সুবিধা বেশি হবে, সে কথাই বেশি ভাবি। যে ধরনের কাপড় পরলে বৃষ্টিতে ভেজার পর দ্রুত শুকিয়ে যাবে, কাদার দাগও সহজে তোলা যাবে, সে কাপড়কেই প্রাধান্য দিই।
১৩ ঘণ্টা আগেযাঁরা পশ্চিমা ঘরানার পোশাক পরে অভ্যস্ত, তাঁদের ওয়ার্ডরোবে একটি হলেও স্ট্রাইপড টপস বা শার্ট থাকে। এটি জিনস, ফরমাল প্যান্ট বা স্কার্ট—সব ধরনের পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায়। তবে কখন, কোথায়, কীভাবে স্টাইলিং করবেন, সেটা গুরুত্বপূর্ণ।
১৫ ঘণ্টা আগে
সকালের শুরুটা অনেকের ক্ষেত্রে এখন একই রকম। ঘুম থেকে উঠে হাতে তুলে নেওয়া হয় মোবাইল ফোন। একবার ফেসবুক, একবার ইনস্টাগ্রাম, তারপর হয়তো ইউটিউব স্ক্রলিং। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক পোস্ট, খবরের ছবি বা ভিডিও কিংবা মতামত।
১৭ ঘণ্টা আগে
একসময় ধারণা করা হতো, সৌন্দর্যচর্চা বা নিজের যত্ন নেওয়া শুধু নারীদের কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরুষদের মানসিকতা ও জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। আধুনিক ও ব্যস্ত জীবনে সুস্থ, সতেজ এবং আত্মবিশ্বাসী থাকতে পুরুষদের জন্য আত্মযত্ন বা সেলফ কেয়ার এখন অন্যতম জরুরি বিষয়। খুব বড় কিছু নয়, দৈনন্দিন জীবনের...
১৯ ঘণ্টা আগে