
যাঁরা পশ্চিমা ঘরানার পোশাক পরে অভ্যস্ত, তাঁদের ওয়ার্ডরোবে একটি হলেও স্ট্রাইপড টপস বা শার্ট থাকে। এটি জিনস, ফরমাল প্যান্ট বা স্কার্ট—সব ধরনের পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায়। তবে কখন, কোথায়, কীভাবে স্টাইলিং করবেন, সেটা গুরুত্বপূর্ণ। জেনে নিন বর্ষাকালে আরাম, আবহাওয়া ও নান্দনিকতার কথা বিবেচনায় রেখে স্ট্রাইপড টপ কীভাবে স্টাইলিং করবেন।
ডেনিম প্যান্ট খুব সহজে একটি স্মার্ট এবং পরিপাটি লুক এনে দেয়। একটি স্ট্রেইটকাট ক্ল্যাসিক ডেনিম প্যান্টের সঙ্গে স্ট্রাইপড টপস, শার্ট বা টি-শার্ট আপনাকে দিতে পারে সহজ স্মার্ট লুক। টুকিটাকি কাজ সারতে বাইরে যাওয়ার সময় বা ক্যাফেতে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আরামদায়ক সাদা স্নিকার্স দিয়ে লুকটি সম্পূর্ণ করতে পারেন।
আপনার স্ট্রাইপড শার্টের সঙ্গে হাই-ওয়েস্টেড, ঢিলেঢালা কালো বা হালকা রঙের সুতির ওয়াইড-লেগ ট্রাউজার্স পরা যায়। স্ট্রাইপড শার্টটি ট্রাউজারের ভেতরে অর্ধেক গুঁজে পরতে পারেন। এতে কোমরের গড়ন সুন্দরভাবে ফুটে উঠবে এবং সাজসজ্জায় একটি স্বাচ্ছন্দ্যময় ভাব বজায় থাকবে। সঙ্গে পরতে পারেন ফ্ল্যাট স্লাইডার বা ব্লক হিল।
আপনার স্ট্রাইপড টপস কিংবা টি-শার্টে কিছুটা ভিন্নতা আনতে চাইলে এর সঙ্গে বটমেও স্ট্রাইপড পোশাক পরুন। একই ধরনের স্ট্রাইপযুক্ত টপ ও ওয়াইড-লেগ প্যান্ট বা ট্রাউজার্স মিলিয়ে পরতে পারেন; যা একটি কো-অর্ড সেট এর আবহ তৈরি করবে। সরু ও লম্বালম্বি স্ট্রাইপ বা পিনস্ট্রাইপ বেছে নিন, যা দেখতে অনেকটা লম্বা দেখাবে। প্যাটার্নের ভারসাম্য বজায় রাখতে এক রঙের হ্যান্ডব্যাগ ব্যবহার করতে পারেন। সঙ্গে পরা যেতে পারে মিনিমালিস্ট বা সাধারণ নকশার স্ট্র্যাপি স্যান্ডেল।

লাল-সাদা বা নীল-সাদা স্ট্রাইপযুক্ত ক্ল্যাসিক শার্টের বা টপের সঙ্গে এক রঙের লম্বা ও ঘেরওয়ালা ম্যাক্সি স্কার্ট অথবা হালকা লিনেন কাপড়ের স্কার্ট পরতে পারেন। স্টাইলিংয়ের জন্য হাতা গুটিয়ে নেওয়া যায়। হাতে ও কানে হালকা বা ছোট আকারের গয়না পরতে পারেন; সঙ্গে এমব্রয়ডারি করা জুতা।
একটি ওভারসাইজড স্ট্রাইপড সুতির টপ বা শার্ট উঁচু হাই ওয়েস্ট কালো বা নেভি ব্লু রঙের টেইলরড ট্রাউজারের ভেতরে গুঁজে পরতে পারেন। আপনার কর্মক্ষেত্রে একটি স্মার্ট ও পেশাদার লুকের জন্য এর সঙ্গে পরা যেতে পারে লোফার জুতা বা ব্লক হিল। অথবা মম জিনসের সঙ্গে পরে নেওয়া যায়। এর সঙ্গে পরতে পারেন সাদা স্নিকার্স; যা পুরো লুকটি প্রফেশনাল করে তুলবে।

আপনার টপ বা টি-শার্টের ওপর একটি ঢিলেঢালা বোতাম খোলা, লম্বা হাতার স্টাইপড শার্ট পরতে পারেন। আর্দ্র আবহাওয়ায় আরামদায়ক লেয়ারের জন্য বেছে নিতে পারেন সুতির চিনোস বা স্ট্রেইট-লেগ প্যান্ট।
সাদা-কালো বা নেভি-ধূসর ডোরাকাটা টপের সঙ্গে মানানসই গাঢ় রঙের একরঙা স্কার্ট পরতে পারেন। সঙ্গে পরা যায় ফ্ল্যাট স্যান্ডেল। সাজসজ্জায় অ্যাকসেসরিজ রাখুন মিনিমাল বা হালকা, যা আপনাকে আরাধ্য লুক দেবে।
সূত্র: ভোগ, লা ফেমি ওন্ডারার এবং অন্যান্য

সকালের শুরুটা অনেকের ক্ষেত্রে এখন একই রকম। ঘুম থেকে উঠে হাতে তুলে নেওয়া হয় মোবাইল ফোন। একবার ফেসবুক, একবার ইনস্টাগ্রাম, তারপর হয়তো ইউটিউব স্ক্রলিং। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক পোস্ট, খবরের ছবি বা ভিডিও কিংবা মতামত।
৩ ঘণ্টা আগে
একসময় ধারণা করা হতো, সৌন্দর্যচর্চা বা নিজের যত্ন নেওয়া শুধু নারীদের কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরুষদের মানসিকতা ও জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। আধুনিক ও ব্যস্ত জীবনে সুস্থ, সতেজ এবং আত্মবিশ্বাসী থাকতে পুরুষদের জন্য আত্মযত্ন বা সেলফ কেয়ার এখন অন্যতম জরুরি বিষয়। খুব বড় কিছু নয়, দৈনন্দিন জীবনের...
৫ ঘণ্টা আগে
ইন্ডাকশন কুকার এখন অনেকের রান্নাঘরের জনপ্রিয় একটি যন্ত্র। এটি দ্রুত রান্না করে, বিদ্যুৎ সাশ্রয় করে এবং ব্যবহার করাও সহজ; যদিও নির্দিষ্ট পাত্র ছাড়া এটি ব্যবহার করা যায় না। তবে, প্রায় সব ধরনের পাত্রে রান্না করা যায় এবং গ্যাসের ভালো আরেকটি বিকল্প হলো ইনফ্রারেড ইলেকট্রিক কুকার। এ ছাড়া ভাত, খিচুড়ি...
৭ ঘণ্টা আগে
এক থেকে দুই ঘণ্টা খোলা বাতাসে থাকলে গাছও পরিবেশের পরিবর্তন উপভোগ করতে পারে। যদিও দিনটির সঠিক ইতিহাস জানা যায়নি। তবে অনেকের মতে এটি মার্কিন অভিনেতা ও ভয়েস শিল্পী থমাস রয় এবং তাঁর স্ত্রী রুথ রয় শুরু করেছিলেন। প্রতিবছরের ২৭ জুলাই টেক ইওর হাউস প্ল্যান্ট অন আ ওয়াক নামের দিনটি পালিত হয়...
২০ ঘণ্টা আগে