ষষ্ঠীতে নিরামিষ মেন্যু সাজাতে চাইছেন? ভাতের সঙ্গে মুগডাল, পাঁপড়ভাজা আর লেবু তো রয়েছেই, সঙ্গে রাখতে পারেন বাঁধাকপির তরকা ও পুঁইশাকের সবুজ ভাজি। আপনাদের জন্য ষষ্ঠীর নিরামিষের দুই পদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন আফরোজা খান মুক্তা।
বাঁধাকপির তরকা
উপকরণ
বাঁধাকপি ১টা, গাজর ১টা, হলুদ, মরিচ, ধনিয়া ও বাটা আদা ১ চা-চামচ করে, কাঁচা মরিচ ফালি ৪-৫টা, শুকনো মরিচ ২টা, গরম মসলার গুঁড়ো আধা চা-চামচ, লবণ স্বাদমতো, জিরা গুঁড়ো আধা চা-চামচ, তেজপাতা, এলাচ ও দারুচিনি ২ পিস করে, ঘি ১ টেবিল চামচ এবং সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
বাঁধাকপি ও গাজর কেটে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম হলে শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিন। এবার বাঁধাকপি ও গাজর দিয়ে সামান্য ভেজে আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে নেড়ে ঢাকনাসহ রান্না করুন। হয়ে এলে কাঁচা মরিচ ফালি, গরম মসলার গুঁড়ো, ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাঁধাকপির তরকা।

পুঁইশাকের সবুজ ভাজি
উপকরণ
পুঁইশাক ৫০০ গ্রাম, শুকনো মরিচ ২-৩টা, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৩-৪টা।
প্রণালি
শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পরে শাক, কাঁচা মরিচ দিয়ে হালকা করে সিদ্ধ করুন লবণ দিয়ে। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম করে শুকনো মরিচ ফোড়ন দিয়ে সিদ্ধ শাক দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল পুঁইশাক ভাজি। এমনভাবে রান্না করুন, যেন শাকে রংটা সবুজাভ থাকে। বেশি সিদ্ধ হয়ে গেলে শাকের রংটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

জাপানিদের মসৃণ ও উজ্জ্বল ত্বক সবার কাছেই ঈর্ষণীয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জাপানের এক ব্যতিক্রমী বিউটি থেরাপি ‘এনজাইম বাথ’ বা জাপানি ভাষায় ‘ওগাকুজু-বুরো’। তবে হ্যাঁ, এই থেরাপির ধরনটা একটু অন্য রকম। মানে বাথটাবভর্তি মাটি আর তাতে গলা অবধি ডুবে আছেন আপনি, ভাবুন তো একবার!
১১ ঘণ্টা আগে
আপনি কি এমন কারও প্রেমে পড়েছেন, যাঁর চিন্তায় সারা দিন ব্যাকুল হয়ে থাকেন? যাঁর একটা খুদে বার্তা বা সামান্য হাসির ওপর নির্ভর করে আপনার সারা দিনের মেজাজ? কিংবা যাঁর কাছ থেকে সামান্য অবহেলা পেলেই আপনার মনে হয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে! সাধারণ দৃষ্টিতে একে অতি-রোমান্টিকতা মনে হলেও মনোবিজ্ঞানের...
১৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় পৌঁছাতে পৌঁছাতে ক্ষুধায় মাথা ভোঁ ভোঁ করছিল। আমাদের গন্তব্য জোহর রাজ্যের রাজধানী জোহর বাহরু শহর, ঠিক সিঙ্গাপুরের পাশে। ঠিক করা হলো, রাস্তায় কিছু খেয়ে নেব। বিমানবন্দরের অদূরেই ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম। ভ্রমণে যতটা পারা যায়, আঞ্চলিক খাবারের স্বাদ নেওয়া উচিত বলে মনে হয়।
১৮ ঘণ্টা আগে
একা ভ্রমণ বা সলো ট্রাভেল একজন পর্যটককে পূর্ণ স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নতুন সব অভিজ্ঞতার আনন্দ দেয়। সেই অভিজ্ঞতার ঝুলি বাড়িয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবছর সেরা দেশ নির্বাচন করে থাকে। অনলাইন ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ও তেমনি একটি তালিকা প্রকাশ করেছে।
১৯ ঘণ্টা আগে